ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
হাম-উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু পুশইন বন্ধে ভারতকে ১০-১২টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার শক্তিশালী ভাবমূর্তি রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু! মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প
Nagad desktop

দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান
দিনাজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করছে দুদকের এনফোর্সমেন্ট টিম। ছবি: খবরের কাগজ

দিনাজপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয়সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে ঝটিকা অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই অভিযান পরিচালিত হয়l

দিনাজপুর দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে।

সম্প্রতি দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বেশ কিছু যন্ত্রাংশ কেনার পাশাপাশি প্রশিক্ষণার্থীদের ভর্তি ফিসহ বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিকভাবে সত্যতা পেয়েছে দুদক।

এক পর্যায়ে আভিযানিক দলের প্রধান ইসমাইল হোসেন বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মালামাল ক্রয় ও ছাত্রছাত্রী ভর্তি সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।’

অভিযানের শুরুতে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও তাকে কার্যালয়ে পাওয়া যায়নি বলে জানান ইসমাইল হোসেন।

তিনি বলেন, ‘ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে গিয়ে একটি মেটাট্রনিক ইন্টিগ্রেশন ট্রেনিং যন্ত্র উদ্ধার করি। টেন্ডারে যন্ত্রটি মেইড ইন চায়না উল্লেখ থাকলেও আসল যন্ত্রটি মেড ইন বাংলাদেশ।এমনকি যন্ত্রটি অচল।’ 

অভিযানে আরও বেশ কয়েকটি যন্ত্র কেনার ক্ষেত্রে অনিময়ের বিষয়টি নিশ্চিত করেছে দুদক।

২০০৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাসুদ রানা দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

দুদক জানায় এই সময়কালে প্রায় তিন কোটি টাকার অনিয়মের সত্যতা পাওয়া গেছে।

তদন্তের প্রতিবেদন দ্রুত দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানান ইসমাইল।

সুলতান মাহমুদ/নাইমুর/

নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
নওগাঁয় পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

নওগাঁর পত্নীতলায় পুকুরের পানিতে পড়ে তানজিম আরাফ নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সিংহন্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তানজিম আরাফ সিংহন্দি গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসানের ছেলে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) আনুমানিক বেলা ১২টার দিকে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। এক সময়ে দাদির চোখে ঘুম চলে আসলে শিশুটি অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ নেন। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভেসে থাকতে দেখতে পান তারা।

সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হারুন চৌধুরী/অন্তরা

এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৪৮ পিএম
এসএসসি-সমমান পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা কারিকুলাম নিয়ে কাজ করছি। এটি পরিমার্জনের জন্য ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। আগামী বছর ৪টি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ২০২৮ সালে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৩৩ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা/ ফাইল ছবি

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬৬টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে ৪টি শিশুর মৃত্যু হয়।

সোমবার (৮ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের সোহাগ মিয়ার দেড় বছরের মেয়ে খাদিজা মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে ৩টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৫৬ জনের শরীরে হাম সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৩ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৪৪ জন এবং সিলেট জেলায় ৭৬ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৭০ জন সন্দেহজনক শিশু চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৭৬ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে , ২৪ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও ৩৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে।

এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

আমান/

 

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পিয়াস মাতুব্বর। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে পৌরসভার ভারইডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি নির্মাণাধীন ভবনের ভেতরে পাইপ দিয়ে দেওয়ালে পানি দিচ্ছিলেন পিয়াস। এ সময় ভবনের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি টেপ দিয়ে সেটি মেরামত করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও অ্যাডভোকেট জহিরুল হক মিঠুন খবরের কাগজকে জানান, পিয়াসের বড় ভাই প্রবাসী। তাকে বিদেশে নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নিজেদের বসবাসের জন্য একটি বিল্ডিং তৈরির কাজ চলছিল। মোটর দিয়ে সেই বিল্ডিংয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মারা যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম খবরের কাগজকে জানান, পিয়াস মাতুব্বরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

এনকেবি নয়ন/থিও/

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকায় গামার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফিরে এসে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচ পাম্পে বিদ্যুতের তার চুরি করতে যান নিপু মিয়া। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা নিপু মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/তামান্না রুপা/