ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষিকার মৃত্যু বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা নরসিংদীবাসীর জন্য সুখবর, অনুমোদন পেল সরকারি মেডিকেল কলেজ বেরোবিতে শিবিরের বিরুদ্ধে ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ বিশ্বকাপের শুরুতেই জয়ের হাসি বাংলাদেশের মেয়েদের নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার যে ডাকের ভেতরে লুকিয়ে আছে গভীর ভালোবাসা বিশ্বজুড়ে সংকটে রবীন্দ্র-নজরুল আরও প্রাসঙ্গিক: মোস্তফা কামাল কচুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার ক্যানভাসে নৃবিজ্ঞান: দৃশ্যপটে বাস্তবতার সমকালীন রূপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রয়োজন প্রযুক্তি ও দক্ষ জনশক্তি যুক্তরাষ্ট্রের চুক্তি দাসত্বের আদেশনামা, বাজেটে ঠাঁই হয়নি শ্রমিক-কৃষকের: ওয়ার্কার্স পার্টি এজিই তৈরি করবে জেফ বেজোসের এআই স্টার্টআপ গোপালগঞ্জে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন: ১০ ভেন্টিলেটরের ৯টিই নষ্ট! মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত রোমানিয়ার নেতৃত্বে নতুন মুখ, প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত আদ্রিয়ান ভেস্তেয়া ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সফল হয়েও অপরাধবোধে ভোগেন? জেনে নিন ১০টি লক্ষণ সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ৯ জনকে পুশইনের চেষ্টা গণমাধ্যমকে অন্ধকার থেকে মুক্ত আকাশে বের করেছেন শহিদ জিয়া: তথ্যমন্ত্রী জাহাঙ্গীরনগরে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের বিক্ষোভ যুদ্ধবিরতি আলোচনায় তেহরানে কাতারের প্রতিনিধি দল বন্ধুর ফাঁদে কিশোরী, দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩ কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিন শাকিব, পূর্ণিমার ‘চাঁদ তারার গুঞ্জরণ’ মানবতার এক ফোঁটা রক্ত জীবন বাঁচায় নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ
Nagad desktop

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকায় গামার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফিরে এসে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচ পাম্পে বিদ্যুতের তার চুরি করতে যান নিপু মিয়া। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা নিপু মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
বরগুনায় চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা
বরগুনা থানা। ইনসেটে আত্মহত্যা করা পুলিশ সদস্য। ছবি: খবরের কাগজ

বরগুনার তালতলীতে চিরকুট লিখে থানার ব্যারাকে মো. ফারুক হোসেন (৫২) নামের এক পুলিশ কনস্টেবল বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। 

রবিবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে। তিনি তালতলী থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষ করে রবিবার সকাল ৮টায় পুলিশ ব্যারাকে চলে যান। ব্যারাকে অবস্থানকালীন কোনো এক সময়ে তিনি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেন। এরপর সকাল ৯টায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  

পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।

চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আমার নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি। অযথা যেন কাউকে হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ বাড়ির কাছে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যু বরণ করেছে। আমার ডেট সার্টিফিকেটের সাথে পাঠাইয়া দিবে। বাড়ি জানালে কোথায় তারা আসবে নিশ্চিত করে জানাবে যাহাতে তারা হয়রানি না হয় এবং মহিলারা যাতে না আসে দয়া করে বলে দিবে।

তিনি আরও উল্লেখ করেন, আমার মরদেহ পুরান বাড়িতে দাফন করবে। আমার স্ত্রীকে যেন আগে না জানায় তাহলে সে মারা যাবে। একইসঙ্গে তিনি যোগাযোগের জন্য চিরকুটে ভাই ও জামাতার নাম্বার লিখে যান।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সোহাগ বলেন, প্রাথমিকভাবে তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেছেন বলে বুঝা যাচ্ছে। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আমতলী সার্কেল সহকারী পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ করে সকালের দিকে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী কারণে এই চরম পথ বেছে নিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে বিশেষ কিছু লেখা নেই, কেবল পরিবারের বিভিন্ন সদস্যকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মহিউদ্দিন/নাঈম

নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
নওগাঁয় মাকে নির্যাতনের অভিযোগে দুই ছেলে গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

নওগাঁর ধামইরহাটে সুলতানা (৬৫) নামে এক বৃদ্ধা মাকে নির্যাতনের অভিযোগে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মকিমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৪ জুন) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

সুলতানা উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার দুই ভাই তার বড় ছেলে আব্দুল মমিন ও ছোট ছেলে আব্দুল মকিম।

নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শনিবার বৃদ্ধা সুলতানা তার স্বামী-পরিত্যক্ত এক মেয়েকে সঙ্গে নিয়ে থানায় আসেন। পরে তিনি তার দুই ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তারা আলাদা সংসার করতে শুরু করে। এর মধ্যে সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি নিজেদের নামে লিখে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে তারা। বিষয়টি পারিবারিকভাবে অনেকবার মীমাংসার চেষ্টা করা হলেও তারা তা মানেনি। বরং মাঝেমধ্যে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করত। সর্বশেষ শনিবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে মমিন ও মকিম। নিরুপায় হয়ে তিনি বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ সুপার আরও জানান, অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার ওসি মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে যায়। সেখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপর সুলতানার দুই ছেলেকে আটক করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্যাতনের শিকার সুলতানা বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে সন্তানদের অকথ্য গালিগালাজ আর সহ্য করতে পারছিলেন না। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ করেছেন। তিনি আইনের মাধ্যমে ন্যায্য বিচার দাবি করেন।

হারুন/রিফাত/

মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:১১ পিএম
মায়ের সঙ্গে অভিমান করে ভারতে যাওয়া সেই কিশোরীকে ফেরত
জয়নব। ছবি: খবরের কাগজ

মায়ের সঙ্গে অভিমান করে, ভুল করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করায় জয়নব খাতুন (১২) নামে এক বাংলাদেশি কিশোরীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দিনভর উত্তেজনা ও আলোচনার পর রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।

শনিবার (১৩ জুন) রাত ১১টায় কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আটক ওই কিশোরীকে ফেরত দেওয়া হয়। 

জয়নব খাতুন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার জামাল উদ্দিন ও নাজমা বেগমের মেয়ে।

সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়ারপাড় এলাকার ওই কিশোরী জয়নব খাতুন মায়ের বকুনিতে অভিমান করে পাশের বাড়ির কথা বলে বাড়ি থেকে প্রায় দেড়-দুই কিলোমিটার দূরে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর নাজিরহাট সীমান্ত এলাকায় চলে যায়।

সেখানে ভুলবশত আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩-এর কাছে দিয়ে সে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এ সময় টহলরত ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে দেখতে পেয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে কাশিপুর বিওপির সদস্যরা বিষয়টি জানতে পেয়ে তাকে আবার ভারতের দিকে পাঠিয়ে দেয়। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে দিনব্যাপী উত্তেজনা সৃষ্টি হয়।

পরে ভারতের ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ধাপরাহাট বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ভারতের শুকারেরকুটি সীমান্ত থেকে ক্যাম্পে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। এরপর বিজিবি তাৎক্ষণিকভাবে কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

পরিবারের সঙ্গে কথা বলার পর রাত ১১টার দিকে আন্তর্জাতিক পিলার ৯৪৩/৩ এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক জানান, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে কিশোরী জয়নবকে রাতে ফেরত দেওয়া হয়। সে বর্তমানে তার পরিবারের জিম্মায় রয়েছে এবং সে বাংলাদেশের নাগরিক।

লালমনিরহাট ১৫ বিজিবি অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের মাধ্যমে আটক কিশোরীকে ফেরত দেওয়া হয়েছে।

সিরাজ/রিফাত/

‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম
‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর: কবীর আহমেদ ভূঁইয়া
ছবি: খবরের কাগজ

‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বাতিঘর বলে মন্তব্য করেছেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া।

ব্রাহ্মণবাড়িয়ার আন্তঃস্কুল বালিকা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং ফুটবল প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া আখাউড়ার হীরাপুর শহিদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার (১৪ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘নতুন কুঁড়ি’ জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বপ্ন দেখায় এবং সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগায়।’

কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, ‘হীরাপুর শহিদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয় ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে। খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং একইসঙ্গে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমে কোনো অংশেই পিছিয়ে নেই। যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারা জাতীয় পর্যায়েও সাফল্য অর্জন করতে সক্ষম হবে।’

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাজী জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আখতার খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন বালিকা ক্রিকেট দলের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিরা।

জুটন বনিক/রিফাত/

সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
সীমান্তে বৃদ্ধকে পুশইনের চেষ্টা, জয়পুরহাটে উত্তেজনা
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক বৃদ্ধকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যরা স্থানীয়দের সহায়তায় এতে বাধা দেয়।

রবিবার (১৪ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাটখোলা বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান। এর আগে দুপুরের আগে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তের শূন্যরেখার একটি ডোবার পাশে ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে বসিয়ে রাখা বিএসএফ। এসময় বিষয়টি
জানতে পেরে ডোবার এপারে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা। অপর পাশে ছিলেন বিএসএফ সদস্যরা। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় বসিয়ে রেখেছে বিএসএফ। এ সময় সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

‎স্থানীয়দের জানায়, সীমান্তসংলগ্ন মাঠে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় ওই বৃদ্ধ তাদের কাছে এসে খাবার ও পানি চান। তিনি নিজেকে ভারতের নাগরিক পরিচয় দিয়ে জানান, ভোরের দিকে বিএসএফ তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। পরে কৃষকেরা বিষয়টি হাটখোলা বিজিবি ক্যাম্পে জানান।

বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান জানান, বিএসএফ এক বৃদ্ধকে বাংলাদেশ পুশইন করেছিল। আমরা খবর পেয়ে তাকে পুশব্যাক করেছি। তিনি ভারতের নাগরিক।
তারা আরও কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে।

সাগর কুমার/এসএন