গাজীপুরে মহাসড়কের উভয় পাশে ফুটপাত দখলমুক্ত করতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (১২ মার্চ) বিকাল ৪টার দিকে মহানগরীর টঙ্গীর কলেজ গেইট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় ১৫ জন হকার দোকানীকে আটক করেছে থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. হাবিব ইস্কান্দার জানান, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের মুল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাত থেকে সকল ভ্রাম্যমাণ হকারদের উচ্ছেদ করা হয়েছে।
ওসি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের নির্দেশনায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক দখল করে ফুটপাতে হকারদের ভ্রাম্যমাণ দোকানের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
পলাশ প্রধান/মাহফুজ