ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে চালকের নাম জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাদেরকে টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাতিয়ায় সকালে চালবোঝাই ট্রাক ও আলুবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালবোঝাই ট্রাকের চালক মারা যান। আহত হন আরও দুইজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাক থেকে নিহত ব্যক্তিকে বের করা হয়। ট্রাক ও চালকের মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।
জুয়েল/পপি/