ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬

সর্বশেষ
দুবাইতে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির আহমেদ ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩ ইংল্যান্ড দলের চুরি যাওয়া সরঞ্জাম উদ্ধার প্রাথমিক শিক্ষক বদলিতে বড় সংস্কার জাপানিজ সমর্থকরা কেন স্টেডিয়াম পরিষ্কার করেন? ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির এনএসইউ ট্রাস্টি বেনজীর আহমেদ ফের সাউথ এশিয়া রিজিওনাল কাউন্সিলের কোষাধ্যক্ষ সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু খুলনায় মসজিদে ঢুকে ২ মুসল্লিকে গুলি কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ঈশ্বরদীতে ব্রাজিল-মরক্কো খেলা দিয়ে বিশ্বকাপ ফুটবল উত্তেজনা শুরু ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে প্রাণ গেল আরও ১ শিশুর ইনজুরি নিয়ে শঙ্কিত নয় মরক্কো বেনাপোল বন্দরে ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি স্থগিত এনড্রিককে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন আনচেলত্তি আরাগচির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওসি প্রত্যাহার মতলবে ৬৪ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ, নিরাপত্তাহীনতায় লাখো মানুষ জয় দিয়ে শুরু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান কেনেডি সেন্টার থেকে অপসারণ করা হলো ট্রাম্পের নাম ক্রিকেটার নাঈমকে হেনস্থায় প্রত্যাহার খুলশী থানার ওসি আরিফুল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি: সময় নিয়ে দ্বিমত তেহরানের ২৫ মে থেকে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা কুড়িগ্রাম সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোহেল-স্বপ্নার আপিল আজ ইন্টারন্যাশনাল বাথ ডে রবিবার বন্ধ থাকবে রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
Nagad desktop

জোয়ারের চাপে ভেঙে গেছে নিঝুম দ্বীপের প্রধান সড়ক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ০২:০৭ পিএম
জোয়ারের চাপে ভেঙে গেছে নিঝুম দ্বীপের প্রধান সড়ক
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ১১নং নিঝুম দ্বীপ ইউনিয়নের বেশিরভাগ এলাকা নিম্নচাপের কারণে টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের চাপে এলাকার একমাত্র প্রধান সড়কটির একাধিক অংশ ভেঙে গেছে। ফলে স্থানীয়দের চলাচলে নৌকা এখন একমাত্র ভরসা।

কয়েক দিনের ভারী বর্ষণ ও সাগরের পানি বেড়ে যাওয়ায় নিঝুম দ্বীপের প্রতিটি গ্রাম প্লাবিত হয়। তীব্র জোয়ারের ধাক্কায় বন্দরটিলা বাজার, ছোয়াখালী এলাকাসহ বেশ কিছু জায়গায় সড়ক ভেঙে যায়। ফলে এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও জরুরি সেবার ওপর এর প্রভাব পড়েছে মারাত্মকভাবে।

উপজেলা প্রকৌশলী অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে আইলা প্রকল্পে বন্দরটিলা ঘাট থেকে নামার বাজার বিচ পর্যন্ত সম্পূর্ণ আরসিসি ঢালাইয়ে ১০ কিলোমিটারের এই সড়কটি নির্মাণ করা হয়। কিন্তু ১৪ বছরে একবারও এটি মেরামত করা হয়নি। সড়কটি বিভিন্ন সময় ঝড়-জলোচ্ছ্বাসে একাধিবার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী খবরের কাগজকে বলেন, নিঝুম দ্বীপে কয়েক বছর ধরে নদীভাঙন, জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামোগত সমস্যা বেড়েই চলেছে। এবারের জোয়ারের ধাক্কায় আমাদের নিঝুম দ্বীপের প্রধান সড়ক একাধিক জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এই সড়কটি ভেঙে অনেক জায়গায় খালে পরিণত হয়েছে। হাসপাতালে যাওয়ার মতো অবস্থাও নেই। শিগগিরই সড়ক নির্মাণের দাবি জানাচ্ছি আমরা। 

শিক্ষার্থী আল আরিফ হোসেন খবরের কাগজকে বলেন, জোয়ারের কারণে নিঝুম দ্বীপের সব রাস্তাঘাট ভাঙা। আমরা স্কুলে যারা পড়াশোনা করি তাদের আসা যাওয়া করতে খুব কষ্ট হয়। যদি রাস্তা ভালো হতো তাহলে স্কুলে আসতে সুবিধা হতো। সড়কের খারাপ অবস্থার কারণে কয়েক মাস আগেও ইউপি সদস্যের ছেলে মারা গেছে।

নামার বাজার এলাকার ব্যবসায়ী জামসেদ উদ্দিন খবরের কাগজকে বলেন, নিঝুমদ্বীপের সড়কের অবস্থা খুবই নাজুক। কয়েক জায়গায় পুরো রাস্তা ভেঙে গেছে। সড়ক বিছিন্ন থাকার কারণে আমরা কোনো মালামাল আনা নেওয়া করতে পারছি না।

নিঝুম দ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার শাহেদ উদ্দিন খবরের কাগজকে বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের একমাত্র সড়কটি ২০১১ সালে নির্মাণ হলেও একবারও তা মেরামত করা হয়নি। জলোচ্ছ্বাসে নিঝুম দ্বীপের সড়কের অবস্থা খারাপ। সারা দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু নিঝুম দ্বীপে উন্নয়ন হচ্ছে না। বিশেষ করে বেড়িবাঁধ করে দিলে নিঝুম দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতো।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাভলী আক্তার খবরের কাগজকে বলেন, নিম্নচাপের কারণে এখনো পরিস্থিতির উন্নতি হয়নি। সড়কের অবস্থা খুবই নাজুক। কয়েক জায়গায় পুরো রাস্তা ভেঙে গেছে। আমরা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

হাতিয়া উপজেলার প্রকৌশলী (এলজিইডি) মো. সাজ্জাদুল ইসলাম খবরের কাগজকে বলেন, নানা কারণে সড়কটি মেরামত করা হয়নি। আসলে নিঝুম দ্বীপে আরসিসি ঢালাই ছাড়া রাস্তা নির্মাণ সম্ভব নয়। জোয়ারের প্রভাবে অন্য রাস্তা টেকানো সম্ভব নয়। এ ছাড়াও রাস্তাটি প্রশস্ত করতে হবে। এটির ডিপিপি পাস হয়েছে তবে ডিজাইন পরিবর্তন করতে হবে। সেজন্য ঢাকা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসবেন। আশা করি দ্রুতই রাস্তাটি নির্মাণ করা হবে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন খবরের কাগজকে বলেন, নিঝুম দ্বীপ ইউনিয়নের বেশিরভাগ এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অতিরিক্ত জোয়ারের চাপে এলাকার একমাত্র প্রধান সড়কটির একাধিক অংশ ভেঙে গেছে খবর পেলাম। পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়েছি।

হানিফ উদ্দিন/অমিয়/

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫২ পিএম
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ; এই শ্লোগানে ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ।

রবিবার (১৪জুন ) সকালে শহরের কলাবাগান এলাকার ল্যাবরেটরি স্কুলে এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।

‘বাংলাদেশে দুর্নীতির কারণগুলো ও তার প্রতিকারের উপায়’ এই বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেয় শহরের বিভিন্ন এলাকার ৮ টি বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা শাখার সভাপতি প্রফেসর রুহুল আমিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বাবলু কুন্ডুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. নওশের আলম, সহকারী অধ্যাপক ফরিদুল ইসলাম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিদর্শক কওসার আহম্মেদ, সরকারি বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আফরোজ, দুপ্রক’র সদস্য ইসাহাক আলী, গাউস গোর্কি, তরিকুল আলম রনি প্রমুখ।

সে সময় বক্তারা, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নতুন প্রজন্মকে নৈতিক মূল্যবোধ ও সততার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আহ্বান জানান। 

সেই সঙ্গে শিশু-কিশোরদের মধ্যে দুর্নীতিবিরোধী মনোভাব সৃষ্টি করা গেলে ভবিষ্যতে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:৫৩ পিএম
মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দগ্ধ ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে মাদরাসার ছাদে সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষক ও দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে রূপনগর দুয়ারীপাড়া আশরাফুল উলুম মাদরাসার তিনতলার ছাদে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, শিক্ষক সালমান ফারসি (২৪) দুই শিক্ষার্থী মারুফ হাসান (১৪) ও খাইরুল ইসলাম (১২)। মারুফ হেফজ বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশোনা করে।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা অপর শিক্ষক জাহিদুল ইসলাম জানান, শিক্ষক সালমান ও দুই শিক্ষার্থী মাদরাসার ছাদে একটি ব্যানার টাঙাতে যায়। এ সময় বাইরের তারের সঙ্গে ব্যানারের সংস্পর্শে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মারুফকে ভর্তি দেয়া হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

আমান/

ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০২:১৬ পিএম
ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা-দখলের নিন্দা, শাস্তির দাবি আইএসপিএবির
ছবি: খবরের কাগজ

দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

রবিবার (১৪ জুন) রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ‘ডট ইন্টারনেট’-এর প্রধান কার্যালয়সহ রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে একযোগে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

আইএসপিএবি নেতারা বলেন, এই হামলা শুধু নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।

হামলার বিবরণ দিয়ে সংগঠনটি জানায়, একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে এবং প্রতিষ্ঠানের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

কোটি কোটি গ্রাহকের কাছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আইএসপি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে নেতারা বলেন, এ ধরনের ঘটনা ডিজিটাল নিরাপত্তা, বিনিয়োগের পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

সংবাদ সম্মেলন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ৬টি দাবি জানানো হয়:

 * হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা।
 * অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
 * তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে ‘গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ’ বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা।

 * ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া।
 * ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া।
 * আইএসপি প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংশ্লিষ্ট স্থানীয় থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি অন্যথায় এই খাতে বিনিয়োগ ও সেবা—উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে।

আইএসপিএবি আশা প্রকাশ করেছে, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ম মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন এবং কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদসহ সংগঠনের পরিচালকরা।

জয়ন্ত সাহা/আমান

সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:২১ পিএম
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
ছবি: খবরের কাগজ

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম আক্রান্ত হয়ে ও হাম উপসর্গ নিয়ে ৬৯টি শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ৪টি শিশু। 

রবিবার (১৪ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুনামগঞ্জ সদর উপজেলার মনোহরপুর গ্রামের জমির উদ্দিনের ৫ মাস ১৫দিন বয়সি ছেলে জাওয়াত মারা যায়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে কারও শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। সেই সঙ্গে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত মোট ৩১৮ জনের পরীক্ষাগারে হামের সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪টি , মৌলভীবাজারে ১৬টি, সুনামগঞ্জে ১৭৪টি এবং সিলেট জেলায় ১০৪টি ।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৫৯ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১১০টি শিশু ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৭৮টি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ৫৩টি সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

শাকিলা ববি/অন্তরা

কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ১৪ জুন ২০২৬, ০১:০৮ পিএম
কু‌ড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী (৬০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কয়সার আলী হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ারপাড় গ্রামের তমিজউদ্দিনের ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ সরকার খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুমি ব্যবসায়ী কয়সার আলী রবিবার সকালে মধুপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়িতে কাঁঠাল সংগ্রহ করতে যান। কাঁঠাল পাড়ার সময় অসাবধানতাবশত হাতে থাকা কাস্তে বিদ্যুতের তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক খবরের কাগজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজ/থিও