ঢাকা ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

সর্বশেষ
নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ ফুটবলাদের অধিকার বাড়াতে ফিফা ও ফিফপ্রোর ঐতিহাসিক চুক্তি ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা সম্পন্ন স্বাস্থ্য খাতে বরাদ্দ গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি বিশ্বকাপে ইনজুরির কারণে যারা খেলতে পারবেন না ওমান উপকূলে জাহাজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত বিশ্বকাপ শুরুর আগে প্রশ্নের মুখে ফিফা প্রধান মধ্যপ্রাচ্য সঙ্কট বাড়ার আশঙ্কা, জাতিসংঘ মহাসচিবের সতর্কতা বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় আমাদের দেশে অর্থবছর কেন জুলাই থেকে শুরু হয় বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন বৃহস্পতিবারই কেন বাজেট! হবিগঞ্জে জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য: মাহদী ও ছাত্রদলের মধ্যে উত্তেজনা পাতাল রেল প্রকল্পে ১১ হাজার ২৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব কেমন ছিল দেশের প্রথম বাজেট? মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত বাজেটে বাড়তে পারে যেসব পণ্যের দাম বাজেটে শিক্ষাখাতে বাড়ছে বরাদ্দ জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম আজকের মুদ্রা বাজার: ১১ জুন ২০২৬ মার্কিন হামলায় ইরানের পানি সরবরাহে বিপর্যয় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস ইরানের হামলায় কুয়েতের আকাশসীমা বন্ধ বাজেট বাস্তবায়নের প্রধান ৭ বাধা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ৩ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের কানাডায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিল উত্থাপন রাসুল (সা.)-এর পিঠে কেমন ছিল মোহরে নবুওয়াত? টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
Nagad desktop

নালায় পড়ে শিশুমৃত্যু: দায় নেয়নি চসিক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০৯:২৩ এএম
নালায় পড়ে শিশুমৃত্যু: দায় নেয়নি চসিক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরের হালিশহরের আনিন্দপুর এলাকায় নালায় পড়ে তিন বছর বয়সী শিশু হুমায়রার মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গঠিত তদন্ত কমিটি। তবে প্রতিবেদনটিতে সিটি করপোরেশন নিজের কোনো দায় স্বীকার করেনি। বরং শিশুটির মায়ের কর্মস্থল, পরিবারের গাফিলতিসহ চারটি কারণ উল্লেখ করেছে কমিটি।

একই সঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সাতটি সুপারিশ করা হয়েছে।বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কমিটি প্রতিবেদন দাখিল করে। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী জানান, শিশুর মৃত্যুর ঘটনায় চারটি কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো হলো শিশুটির মায়ের কর্মস্থলে শিশু রাখার ব্যবস্থা না থাকায় সে বাইরে অবস্থান করছিল। পরিবারের দায়িত্বে গাফিলতির কারণে শিশুটি ভারী বর্ষণের মধ্যে বাইরে ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের মূল ফটক খোলা ছিল এবং কোনো প্রহরী ছিল না। সড়কের উচ্চতা ও অবস্থানগত তারতম্যও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভবিষ্যতের জন্য কমিটি সাতটি সুপারিশ করেছে। সুপারিশগুলো হলো কর্মস্থলে কর্মীদের শিশুদের নিরাপদে রাখার ব্যবস্থা করতে হবে। পরিবারকে শিশু ও বয়স্কদের প্রতি আরও মনোযোগী হতে হবে। জলাবদ্ধতা নিরসনে এলাকাভিত্তিক পর্যাপ্ত ড্রেনেজব্যবস্থা গড়ে তুলতে হবে। ভবন নির্মাণে অনুমোদিত নীতিমালা মানতে হবে এবং ড্রেনেজের জন্য জায়গা রাখতে হবে। ঝুঁকিপূর্ণ নালাগুলোর ওপর স্ল্যাব বসাতে হবে। আবাসিক এলাকায় গার্মেন্টস কারখানা পরিচালনায় আইনগত বিধান মানতে হবে। নগরবাসীকে নিরাপত্তাবিষয়ক সচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রম চালাতে হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কানাডার টরন্টো থেকে এ ঘটনায় শোক জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থল একটি আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও সেখানে কীভাবে গার্মেন্টস কারখানা স্থাপন হয়েছে তা জানতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে। এ ছাড়া ওই এলাকায় গার্মেন্টস পরিচালনায় আইন লঙ্ঘনের অভিযোগে মালিকপক্ষের বিরুদ্ধে চসিকের আইন শাখার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার বেলা আড়াইটার দিকে নালায় পড়ে যায় শিশুটি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে। পরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে যাবতীয় পরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্থানীয়দের অভিযোগ ছিল, নালা পরিষ্কার করে সব স্ল্যাব বসালেও একটি বসানো হয়নি। শিশুটি ওই খোলা জায়গা দিয়েই নালায় পড়ে যায়। ঘটনাটি তদন্তে গত বুধবার রাতেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটির সদস্যসচিব করা হয় নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানকে। পাশাপাশি ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল ইসলামকে সদস্য করা হয়। এক কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ০১:২৪ পিএম
মাগুরায় চুরি করে পালানোর সময় ধরা পড়ল ৩ চোর
ছবি: খবরের কাগজ

মাগুরার শালিখায় চুরি করা গরু-ছাগল ও বিভিন্ন মালামাল নিয়ে পালানোর সময় খাদে আটকে যায় চোরদের ব্যবহৃত পিকআপটি। এরপর স্থানীয় জনতার ধাওয়ার মুখে পিকআপ ফেলে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। খোঁজাখুঁজির পর তিন চোরকে আটক করে পুলিশ।

বুধবার (১০ জুন) রাতে ৫ নম্বর শালিখা ইউনিয়নের শতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাকমারী গ্রামের মো. গোলাম মোড়ল (৩০), বাদুরগাছা গ্রামের আহাদ গাজী (২৮) এবং আড়ংঘাটা এলাকার বাসিন্দা ও পিকআপচালক মো. হাসান গাজী (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি নম্বরবিহীন নীল রঙের পিকআপ নিয়ে তারা শতপাড়া গ্রামে আসে এবং দুটি ছাগল চুরি করে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।

চুরির বিষয়টি জানতে পেরে ভুক্তভোগীরা পুলিশকে খবর দেন এবং চোরদের পিছু নেয় এলাকাবাসী। ধাওয়ার মুখে পিকআপটি শালিখা থানার গঙ্গারামপুর ও সাবেকখাটোর এলাকা অতিক্রম করে নড়াইল সদর উপজেলার কাঠাঁলবাড়িয়া গ্রামের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

পিকআপ আটকে যাওয়ায় চোরেরা গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয় জনতা, ভুক্তভোগী ও তাদের স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি চালিয়ে তিন চোরকেই আটক করতে সক্ষম হন।

জব্দ করা পিকআপ থেকে দুইটি চুরি হওয়া ছাগল, কয়েকটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। চোর ধরতে গিয়ে কয়েকজন আহত হন। তারা শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান খবরের কাগজকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন জেলা ও উপজেলার গ্রামীণ সড়ক এবং রাস্তার ধারে থাকা গরু-ছাগল ও গবাদিপশু চুরি করে আসছিল। চক্রটি পিকআপ ব্যবহার করে দ্রুত স্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজন ভুক্তভোগী বাদী হয়ে শালিখা থানায় চুরির মামলা করেছেন। একই সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

কাশেমুর রহমান/থিও

মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১১ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
মির্জাপুরে গ্রামভিত্তিক মাদকবিরোধী অভিযান ও সমাবেশ অনুষ্ঠিত
ছবি: খবরের কাগজ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাডুভাঙ্গা গ্রামে ‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান ও সমাবেশ- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে হাডুভাঙ্গা সূর্য তরুণ যুব সংঘের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। 

সমাবেশ শেষে একটি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।

জুয়েল রানা/খাদিজা রুমি/

জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০৪ পিএম
আপডেট: ১১ জুন ২০২৬, ১২:৪৫ পিএম
জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধ বাংলাদেশের নাগরিক
ষষ্টি চন্দ্র বর্মন: ছবি খবরের কাগজ

জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর এলাকায় বাংলাদেশ ও ভারত সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার চাঁন্দলাই গ্রামে। তিনি একই এলাকার বাবু চন্দ্র বর্মনের ছেলে। 

দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা আটকে থাকার পর তাকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

পরিবারের সদস্যরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

এর আগে গতকাল বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিজিবি। পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর আজ তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই বৃদ্ধের ছবি ভাইরাল হলে পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন বলেন, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। তাকে থানায় পাঠিয়েছে বিজিবি। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে রওনা দিয়েছেন। স্বজনরা এলে যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে ষষ্টি চন্দ্র বর্মনকে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/আজহার

শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
শেরপুরে মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস
মেসির প্রতিকৃতি আর আর্জেন্টিনার রঙে সেজেছে বাস। ছবি: খবরের কাগজ

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে শুরু হয়েছে সমর্থকদের নানা আয়োজন। প্রিয় দলের পতাকা টাঙানো, বাড়িঘর রঙ করা কিংবা ব্যানার-পোস্টারে সাজানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। তবে, শেরপুরের নালিতাবাড়ীতে এক পরিবহন ব্যবসায়ী নিজের ভালোবাসার দল আর্জেন্টিনাকে ভিন্নভাবে সাজিয়ে তৈরি করেছেন এক ব্যতিক্রমী নজির।

উপজেলার পরিবহন উদ্যোক্তা ও মাকসিম ট্রাভেলসের স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম তার প্রতিষ্ঠানের একটি যাত্রীবাহী বাসকে সাজিয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের আদলে।

নীল-সাদা রঙে মোড়ানো বাসটির গায়ে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির বড় আকৃতির প্রতিকৃতি, যা সহজেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বাসটির নকশায় আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রকাশ থাকলেও দেশের প্রতি শ্রদ্ধা জানাতে মাঝামাঝি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা। পাশাপাশি বড় অক্ষরে লেখা হয়েছে ‘সবার আগে বাংলাদেশ’।

স্থানীয়রা জানান, বাসটি সড়কে চলাচল শুরু করার পর থেকেই এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই বাসটির ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে বিষয়টি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

জানা গেছে, মাকসিম ট্রাভেলসের বাসটি প্রতিদিন দুপুর ১২টায় নালিতাবাড়ী থেকে ঢাকার মহাখালীর উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার রাত ৮টায় মহাখালী থেকে নালিতাবাড়ীর পথে যাত্রা শুরু করে। ফুটবল দলের থিমে পুরো একটি যাত্রীবাহী বাস সাজানোর এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রথম হওয়ায় যাত্রীদের মধ্যেও বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আর্জেন্টিনা সমর্থক বাবু চক্রবর্তী বলেন, বিশ্বকাপ এলেই নানা ধরনের সাজসজ্জা চোখে পড়ে। কিন্তু একটি যাত্রীবাহী বাসকে এভাবে পুরোপুরি আর্জেন্টিনার পরিচয়ে সাজানো সত্যিই ব্যতিক্রমী। বাসটি দেখেই ফুটবল উৎসবের আবহ অনুভব করা যায়।

আরেক সমর্থক তারিকুল ইসলাম বলেন, মেসির ছবি ও আর্জেন্টিনার রঙে সাজানো বাসটি প্রথম দেখেই ভালো লেগেছে। এটি শুধু সমর্থনের প্রকাশ নয়, ফুটবলপ্রেমীদের জন্যও একটি আকর্ষণীয় উদ্যোগ। এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে।

সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান সোহেল বলেন, বিশ্বকাপকে সামনে রেখে বিভিন্ন ধরনের আয়োজন দেখা গেলেও এই বাসটি বিশেষভাবে মানুষের নজর কাড়ছে। এটি এখন শুধু একটি যানবাহন নয়, বরং ফুটবলপ্রেমীদের আগ্রহ ও আবেগের প্রতীক হয়ে উঠেছে।

উদ্যোক্তা গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের সময় ফুটবল ঘিরে মানুষের যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়, সেই আবহকে আরও প্রাণবন্ত করে তুলতেই তিনি বাসটিকে নতুন রূপ দিয়েছেন। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি আমি চেয়েছি যাত্রী ও সাধারণ মানুষের মাঝে উৎসবের অনুভূতি ছড়িয়ে দিতে। বাসটি সড়কে নামার পর মানুষের ইতিবাচক সাড়া আমাকে আরও অনুপ্রাণিত করেছে। আমি আর্জেন্টিনার সমর্থক হলেও দেশের পরিচয়ই সবার আগে। সে কারণেই বাসে বাংলাদেশের পতাকা এবং ‘সবার আগে বাংলাদেশ’ বার্তাটি বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

শাকিল মুরাদ/অন্তরা

চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৩৫ এএম
চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ছোট ভাইয়ের মৃত্যু
নিহত বড় ভাই শাহাবুদ্দিন (বামে) ও ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলাম (ডানে)। ছবি: পরিবারের সৌজন্যে

চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় ট্রেন দুর্ঘটনায় শাহাবুদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি ন্যাশনাল ব্যাংকের সাবেক ম্যানেজার এবং বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবির বড় ভাই। বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে ছোট ভাই মোহাম্মদ পেয়ারুল ইসলামও (৬৪) মারা গেছেন। একই দিনে দুই সহোদরের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শাহাবুদ্দিন ও মোহাম্মদ পেয়ারু বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাঁপাছড়ি এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দিন চট্টগ্রাম নগরীর ২নং গেইট এলাকায় পরিবারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রবি জানান, বড় ভাই শাহাবুদ্দিনের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছানোর পর অসুস্থ মোহাম্মদ পেয়ারুল ইসলাম গভীরভাবে মর্মাহত হন। একপর্যায়ে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের রহমান নগরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

একই দিনে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। দুই ভাইয়ের করুণ মৃত্যুতে তাদের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শফকত/নাঈম