ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার শক্তিশালী ভাবমূর্তি রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু! মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত
Nagad desktop

কেন্দ্রের ভুলে ৪৮ শিক্ষার্থী অকৃতকার্য, সংশোধিত ফলাফলে অনেকে পেল জিপিএ-৫

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম
আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম
কেন্দ্রের ভুলে ৪৮ শিক্ষার্থী অকৃতকার্য, সংশোধিত ফলাফলে অনেকে পেল জিপিএ-৫
ছবি: সংগৃহীত

যশোরে কেন্দ্র সচিবের উদাসীনতায় বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফলাফল অকৃতকার্য আসে। কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তাদের এমন ফলাফল আসে। অবশ্য তিন দিন পর রবিবার (১৩ জুলাই) বিকেলে সংশোধিত ফলে অনেকে জিপিএ–৫ পেয়েছে। এ কেন্দ্রটির নাম হচ্ছে যশোর শহরতলীর পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়।

এখানে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী মিয়ারাজ ইসলাম। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঘোষিত ফলাফলে সে ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ–৫ পেলেও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়। 

মিয়ারাজ জানায়, পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর ক্ষেত্রে এ ঘটনা ঘটেছে। ওই ‘কেন্দ্রের ভুলের কারণে’ বিজ্ঞান বিভাগের সব শিক্ষার্থীই রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়েছিল। পরে কেন্দ্রসচিব সংশোধিত ফলাফলের জন্য শিক্ষা বোর্ডে চিঠি দিলে রবিবার তাদের ফলাফল নতুন করে প্রকাশ করা হয়।

মিয়ারাজ ইসলাম আরও জানায়, বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ–৫, একটিতে এ এবং রসায়ন বিষয়ে অকৃতকার্য আসে। পরে শিক্ষা বোর্ডের সংশোধিত ফলাফলে জিপিএ–৫ পেয়েছে সে। ভুল ফলাফলের কারণে মা–বাবাসহ গত কয়েক দিন মানসিক যন্ত্রণায় গেছে। এখন জিপিএ–৫ পাওয়ায় বাড়ির সবাই খুব খুশি।

পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। তাদের সবাই অকৃতকার্য হয়। ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাইলে কেন্দ্রসচিব মো. খানজাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।

কেন্দ্রসচিব খানজাহান আলী জানান, কী কারণে বিজ্ঞান বিভাগের সবার রসায়ন বিষয়ের ফলাফল অকৃতকার্য আসে, তারা বুঝতে পারেননি। ফল সংশোধনের আবেদন করার পর রবিবার শিক্ষা বোর্ড গিয়ে ৪৮ জনের ফলাফল সংশোধন করা হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মতিন বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এ জন্য ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। কেন্দ্রের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। আজ তাদের ফলাফল সংশোধন করে দেওয়া হয়েছে। কেন্দ্রের এই ভুল বা অবহেলার জন্য কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এইচ আর তুহিন/মাহফুজ

 

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকায় গামার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফিরে এসে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচ পাম্পে বিদ্যুতের তার চুরি করতে যান নিপু মিয়া। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা নিপু মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২২ পিএম
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা
খবরের কাগজ গ্রাফিক্স

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক নারীর তৎপরতায় ভিকটিম উদ্ধার হয়।

রবিবার (৭ জুন) ৭টা ২০ মিনিটের দিকে মহম্মদপুর থানাধীন ১নং বাবুখালী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের পাটক্ষেতের মধ্যে এ ঘটনা ঘটে।

ডুমুরশিয়া গ্রামের আকিদুল ইসলামের প্রতিবন্ধী কন্যা ভিকটিম আঁখি (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতিবন্ধী তরুণী আঁখিকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আঁখি চিৎকার করলে পাশের বাড়ির বাসিন্দা হাসিনা বেগম ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন।
বর্তমানে মেয়েটি নিজ বাড়িতে অবস্থান করছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। 

অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

মো. কাসেমুর রহমান শ্রাবণ/অন্তরা

শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করে প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সের) একটি দল। 

সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় ও বাপেক্স সূত্র জানায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হয়। পরবর্তীতে তাপমাত্রা না কমলে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

খবর পেলে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই এলাকায় মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাতে সমাধান না মিললে খবর দেওয়া হয় বাপেক্সে।
 
ইমামুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে অগ্নিশিখা পরীক্ষাসহ বেশকিছু নিরীক্ষা করেছি। আমরা ধারণা করছি, এই জায়গায় একটি বৈদ্যুতিক সংযোগের স্পার্ক ছিল- সেটি থেকে এখানে তাপ উৎপন্ন হলেও হতে পারে। পাশাপাশি এখানে যদি কন্সট্রাকশনের রঙের বর্জ্য বা কেমিক্যাল ফেলে, সেখান থেকেও রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে।

তিনি আরও বলেন, এটা যেহেতু পুরাতন হাসপাতালের স্থান- সেক্ষেত্রে ময়লা আবর্জনা থেকে রাসায়নিক বিক্রিয়া হয়ে তাপ উৎপন্ন হতে পারে। আমরা ঘটনাস্থলের চার ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করেছি। ল্যাবে পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

বিধান মজুমদার অনি/তামান্না রুপা/

মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে
ছবি: খবরের কাগজ

বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর নিরাপত্তায় তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার (৮ জুন) মানিকগঞ্জ জেলা কারাগার থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা কামরুল ইসলামকে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নিতে আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

সোমবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কামরুল ইসলামকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাবার জানাজার নামাজে অংশ নেন। স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।

দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুল ইসলামকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জেলা গোয়েন্দা শাখা ও সিংগাইর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসাদ জামান/খাদিজা রুমি/

প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত মেঘনা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রকল্প পরিদর্শনজালে তিনি এসব কথা বলেন।

‎এ সময়  মন্ত্রী আরো বলেন, ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের মাধ্যমে সরবরাহের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতে ঢাকা শহরের জন্য ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল, যা ভবিষ্যতে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারত।

তিনি বলেন, ‘এই সংকট মোকাবিলায় মেঘনা নদীর সারফেস ওয়াটার ব্যবহার করে তা ট্রিটমেন্টের মাধ্যমে ঢাকা মহানগরে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আরও একটি অনুরূপ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দুটি প্রকল্প বাস্তবায়িত  প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে।’

এ সময় মন্ত্রী প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে।

রুবেল/আমান