ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
পুশইন বন্ধে ভারতকে ১০-১২টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিলেটে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা বিল-ঝিলে পদ্ম ও শাপলার মায়াবী রূপ শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার শক্তিশালী ভাবমূর্তি রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে চান নেতানিয়াহু! মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ১৯, আহত ১৩০ ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন জীবনের ব্যাধি হয়ে দাঁড়ায় ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল
Nagad desktop

ফসলের মাঠের আইলে-আইলে হাঁটছে হাতি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
ফসলের মাঠের আইলে-আইলে হাঁটছে হাতি
বন্য হাতি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফের দেখা মিললো বন্য হাতির। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের বিস্তীর্ণ ফসলের মাঠের আইল ধরে দুটি বন্য হাতিকে চলাচল করতে দেখে এলাকাবাসী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হাতি দুটি সকাল থেকে ধীরে ধীরে মাঠের আইল ধরে হাঁটছিল। এতে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে হাতিগুলো শান্ত স্বভাবের হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় কৃষক নুরুল আলম বলেন, “সকালে জমিতে গেলে দেখি দুটি বড় হাতি ধীরে ধীরে আইল ধরে হাঁটছে। প্রথমে ভয় পেলেও পরে দেখি ওরা শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে। তবে যেকোনো সময় ফসল নষ্ট করতে পারে বলে আমরা আতঙ্কে আছি।”

আরেক স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন জানান, “প্রায়ই এই এলাকায় হাতি আসে। তবে আজকে তেমন কোনো ক্ষতি করেনি। তবুও আমরা সবাই চিন্তিত, কারণ হাতি ক্ষুধার্ত হলে ফসলের ক্ষতি তো হবেই, সাথে মানুষেরও ক্ষতির আশঙ্কা থাকে।”

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারও স্বীকার করেন, হাতি আসার বিষয়ে খবর পেয়েছি। পাহাড় কেটে বসতি স্থাপন ও বনভূমি ধ্বংস হওয়ার কারণে হাতির চলাচল বেড়েছে। 

তিনি আরও বলেন, “হাতিরা আসলে বন থেকে খাবারের সন্ধানেই গ্রামে নেমে আসে। এজন্য বনবিভাগকে উদ্যোগ নিতে হবে যেন মানুষ ও হাতির সহাবস্থান বজায় থাকে।”

উল্লেখ্য, আনোয়ারার বিভিন্ন পাহাড়ি এলাকায় হাতির পাল প্রায়ই দেখা যায়। গত সাত বছরে হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে প্রায় ২৩জন এবং আহত হয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। গেল কয়েক বছরে বনাঞ্চল কমে আসায় তারা খাবারের সন্ধানে গ্রাম ও ফসলি জমিতে ঢুকে পড়ে। ফলে প্রায়ই স্থানীয়দের সঙ্গে হাতির সংঘাতের ঘটনা ঘটছে।

আতিকুল হা-মীম/এসএন/

ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:৩০ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩৮ পিএম
ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পিয়াস মাতুব্বর। ছবি: খবরের কাগজ

ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মাতুব্বর (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে পৌরসভার ভারইডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস মাতুব্বর ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে। 

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একটি নির্মাণাধীন ভবনের ভেতরে পাইপ দিয়ে দেওয়ালে পানি দিচ্ছিলেন পিয়াস। এ সময় ভবনের ভেতরে থাকা একটি বৈদ্যুতিক তারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি টেপ দিয়ে সেটি মেরামত করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর ও অ্যাডভোকেট জহিরুল হক মিঠুন খবরের কাগজকে জানান, পিয়াসের বড় ভাই প্রবাসী। তাকে বিদেশে নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নিজেদের বসবাসের জন্য একটি বিল্ডিং তৈরির কাজ চলছিল। মোটর দিয়ে সেই বিল্ডিংয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিয়াস মারা যান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম খবরের কাগজকে জানান, পিয়াস মাতুব্বরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

এনকেবি নয়ন/থিও/

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:৩২ পিএম
সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
ছবি: খবরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকায় গামার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাস থেকে ফিরে এসে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও মিস্টারের সেচ পাম্পে বিদ্যুতের তার চুরি করতে যান নিপু মিয়া। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সকালে স্থানীয়রা নিপু মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্যে নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আসমাউল আসিফ/তামান্না রুপা/

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২২ পিএম
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা, এলাকাবাসীর তৎপরতায় রক্ষা
খবরের কাগজ গ্রাফিক্স

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় এক নারীর তৎপরতায় ভিকটিম উদ্ধার হয়।

রবিবার (৭ জুন) ৭টা ২০ মিনিটের দিকে মহম্মদপুর থানাধীন ১নং বাবুখালী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের পাটক্ষেতের মধ্যে এ ঘটনা ঘটে।

ডুমুরশিয়া গ্রামের আকিদুল ইসলামের প্রতিবন্ধী কন্যা ভিকটিম আঁখি (২৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতিবন্ধী তরুণী আঁখিকে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আঁখি চিৎকার করলে পাশের বাড়ির বাসিন্দা হাসিনা বেগম ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি মেয়েটিকে উদ্ধার করে তার মায়ের কাছে পৌঁছে দেন।
বর্তমানে মেয়েটি নিজ বাড়িতে অবস্থান করছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আশরাফুজ্জামান জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন। 

অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।

মো. কাসেমুর রহমান শ্রাবণ/অন্তরা

শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:১২ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
শরীয়তপুরে মাটি গরম হয়ে ধোঁয়া ওঠা স্থানে গ্যাস নেই: বাপেক্স
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করে প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সের) একটি দল। 

সোমবার (৮ জুন) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এ তথ্য নিশ্চিত করেন বাপেক্সের ভূতত্ত্ব ও ভূতাত্ত্বিক বিভাগের উপ-ব্যবস্থাপক ইমামুল ইসলাম।

স্থানীয় ও বাপেক্স সূত্র জানায়, গত শুক্রবার থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হয়। পরবর্তীতে তাপমাত্রা না কমলে এবং স্থানীয়দের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়লে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন।

খবর পেলে শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই এলাকায় মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তাতে সমাধান না মিললে খবর দেওয়া হয় বাপেক্সে।
 
ইমামুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসে অগ্নিশিখা পরীক্ষাসহ বেশকিছু নিরীক্ষা করেছি। আমরা ধারণা করছি, এই জায়গায় একটি বৈদ্যুতিক সংযোগের স্পার্ক ছিল- সেটি থেকে এখানে তাপ উৎপন্ন হলেও হতে পারে। পাশাপাশি এখানে যদি কন্সট্রাকশনের রঙের বর্জ্য বা কেমিক্যাল ফেলে, সেখান থেকেও রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে।

তিনি আরও বলেন, এটা যেহেতু পুরাতন হাসপাতালের স্থান- সেক্ষেত্রে ময়লা আবর্জনা থেকে রাসায়নিক বিক্রিয়া হয়ে তাপ উৎপন্ন হতে পারে। আমরা ঘটনাস্থলের চার ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করেছি। ল্যাবে পরীক্ষা নিরীক্ষা শেষে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব।

বিধান মজুমদার অনি/তামান্না রুপা/

মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০৩:১৩ পিএম
মানিকগঞ্জে বাবার মৃত্যুতে প্যারোলে মুক্ত ছেলে
ছবি: খবরের কাগজ

বাবার মৃত্যুতে শেষ বিদায় জানাতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন মানিকগঞ্জ কারাগারে থাকা হাজতি মো. কামরুল ইসলাম (৩০)। কঠোর নিরাপত্তায় তিনি বাবার জানাজা ও দাফনে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

সোমবার (৮ জুন) মানিকগঞ্জ জেলা কারাগার থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শর্তসাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয় সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বাসিন্দা কামরুল ইসলামকে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে কামরুল ইসলামের বাবা মো. আবুল কালাম (৬০) বার্ধক্যজনিত কারণে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে জানাজায় অংশ নিতে আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেয়।

সোমবার সকালে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সিংগাইর থানা পুলিশের সমন্বয়ে ২৪ সদস্যের একটি দল কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কামরুল ইসলামকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে তিনি ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাবার জানাজার নামাজে অংশ নেন। স্বজনদের সঙ্গে শেষবারের মতো বাবাকে বিদায় জানান।

দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মানবেন্দ্র বালো জানান, বাবার মৃত্যুর কারণে হাজতি কামরুল ইসলামকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জেলা গোয়েন্দা শাখা ও সিংগাইর থানা পুলিশের যৌথ তত্ত্বাবধানে তিনি জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন। নির্ধারিত সময় শেষে তাকে নিরাপদে পুনরায় মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আসাদ জামান/খাদিজা রুমি/