আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পাঁচ অদম্য নারীকে পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শিবচর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ.এম.ইবনে মিজান।
শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্ম কথা বেল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা কবিরাজ।
অনুষ্ঠানে সফল জননী হিসেবে বিবেচিত হন, রিজিয়া বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সুমি হালদার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসা. লুৎফন নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রাশিদা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সাথী আক্তার।
সফল জননী হিসেবে রিজিয়া বেগম বলেন, ১৯৫৫ সালে আমার জন্ম হয়। মেয়েদের পড়াশোনার বিষয়ে আমার বাব-মায়ের বেশী আগ্রহ না থাকায় আমাকে ছোট বেলায় বিয়ে দেওয়া হয়। পড়াশোনা প্রতি আমার অনেক আগ্রহ ছিলো, ইচ্ছে ছিলো করবো দেশ ও দেশের মানুষের উন্নয়নে কাজ করবো। কিন্তু বাবা-মায়ের কারণে আমি প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না হতেই আমাকে তুলে দেওয়া হয় প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের হাতে।
বর্তমানে আমি তিন মেয়ে ও দুই ছেলে সন্তানের জননী আমার স্বামী কম টাকা বেতনে চাকুরি করলেও ছেলে মেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে।
যদিও আমি পড়াশুনায় বেশীদূর যেতে পারিনি কিন্তু আমার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানোর পিছনে আমার ও আমার স্বামীর যথেষ্ট ভূমিকা রয়েছে। আমি আমার স্বামী, ছেলে, মেয়ে ও পুত্রবধূদের নিয়ে বর্তমানে বেশ সুখে আছি। আজ আমাকে এ পুরস্কার দিয়ে যারা সম্মানিত করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ।
রফিকুল/নাঈম