ঢাকা ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, সোমবার, ০৮ জুন ২০২৬

সর্বশেষ
ড. ইউনূসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল মাঠের ফুটবল যখন মনের ব্যাধি ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আবারও ম্যাচ চলাকালে মাঠে লুটিয়ে পড়লেন এরিকসেন উড়োজাহাজ প্রযুক্তিতে চীনের নতুন মাইলফলক রাজধানীর বনানীতে আরএফএল ‘বেস্ট বাই’ এর নতুন শোরুম চালু গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ পৈতৃক সম্পত্তি আত্মসাতের মামলায় গ্রেপ্তার তুরিন আফরোজ ফুটপাথের দোকানীকে সাধারণ ভাববেন না! হতে পারে... ইরানের হামলায় চুক্তির কোনো পরিবর্তন হবে না: ট্রাম্প রামুতে জোড়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার আবারও ইরান-ইসরায়েল সংঘাত শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার পিক্সেল স্টুডিও অ্যাপ বন্ধ করল গুগল রাবিতে ছাত্রলীগের পোস্টারিং শর্তসাপেক্ষে জামিন পেলেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর সময়সীমা বাড়ানো হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী দাউদকান্দিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল গরম গরম শিঙাড়া বিশ্ব ব্রেইন টিউমার দিবস আজ, জানুন এর বিভিন্ন দিক চার লাখ টাকার বেশি বেতনে চাকরি দিচ্ছে টিআইবি যশোরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা হাজার বছরের রহস্য, উত্তর মিলল পায়রার যকৃতে! জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান তেল আবিবের হামলায় পাল্টা আক্রমণ তেহরানের আজকের মুদ্রার বাজার: ৮ জুন, ২০২৬
Nagad desktop

ওসমান হাদির মৃত্যুতে ‘লং মার্চ টু বর্ডার’

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ওসমান হাদির মৃত্যুতে ‘লং মার্চ টু বর্ডার’
ছবি: খবরের কাগজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট জিরো পয়েন্টে  বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা । এ সময় তারা হাদির খুনিকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও নাগরিকদের নিরাপত্তা জোরদার করার দাবি জানান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল পৌর শহরের বাজার হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ‘লং মার্চ টু বর্ডার’ বেনাপোল চেকপোস্ট জিরো পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন এবং ওসমান হাদির স্বপ্ন পূরণে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেন জুলাই যোদ্ধারা।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ছাত্র জনতা আন্দোলনের আহ্বায়ক সাবেক শিক্ষক আ. মান্নান।
সমাবেশে বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুশফিকুর রহমান সাকিব, বেনাপোল পৌর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব, সদস্য সচিব সাজেদুর রহমান শিপু, যশোর জেলা ছাত্রশিবিরের সদস্য রেজওয়ান রহমান আকাশ, শার্শা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান ও দাওয়াহ সম্পাদক জাহিদ হাসানসহ অন্যান্য নেতারা।

বক্তব্যে নেতারা বলেন, আওয়ামী লীগ ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হাদি ভাই যে লড়াই করে গেছেন, সে লড়াই চলমান থাকবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এ আন্দোলন চলবে।

নজরুল ইসলাম/নাঈম

প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৬ পিএম
প্রতিদিন ১০০ কোটি লিটার পানি ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে : মির্জা ফখরুল
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে বলে বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এ প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, ৫০ কোটি লিটার দৈনিক সক্ষমতার পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের ট্রান্সমিশন নেটওয়ার্ক। বাস্তবায়িত এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।

সোমবার (৮ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় অবস্থিত মেঘনা পানি শোধনাগার (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রকল্প পরিদর্শনজালে তিনি এসব কথা বলেন।

‎এ সময়  মন্ত্রী আরো বলেন, ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে মেঘনা নদী থেকে পানি এনে শোধনের মাধ্যমে সরবরাহের লক্ষ্যে এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতে ঢাকা শহরের জন্য ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল, যা ভবিষ্যতে ভয়াবহ সংকট সৃষ্টি করতে পারত।

তিনি বলেন, ‘এই সংকট মোকাবিলায় মেঘনা নদীর সারফেস ওয়াটার ব্যবহার করে তা ট্রিটমেন্টের মাধ্যমে ঢাকা মহানগরে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আরও একটি অনুরূপ প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে। দুটি প্রকল্প বাস্তবায়িত  প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে।’

এ সময় মন্ত্রী প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি,রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে।

রুবেল/আমান

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৪ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন।

সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশ্বামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন পুরুষ, একজন নারী ও একজন শিশু। এদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।

এরা হলেন সরাইল উপজেলার শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।

সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি বাস ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডার উদ্দেশ্যে রওনা হয়। বৈশ্বামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপ দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন।

আজিজুল/আমান

ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:১৭ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ০২:২৩ পিএম
ধামরাইয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
ছবি: খবরের কাগজ

ঢাকার ধামরাইয়ে চানাচুর খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. রুবেল নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিয়ে অভিযুক্তকে পুলিশে দেন।

রবিবার (৭ জুন) বিকেলের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার রুবেলের বাড়ি উপজেলার কুল্লা ইউনিয়নে। তিনি পেশায় অটোরিকশাচালক এবং মাদকাসক্ত বলে জানা যায়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালালে শিশুটি চিৎকার শুরু করে। শিশুর চিৎকারে প্রতিবেশী এক নারী ও তার শ্বশুর এগিয়ে আসলে শিশুটি লম্পটের হাত থেকে রক্ষা পায়। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে মারধর করে ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রুহুল আমিন/খাদিজা রুমি/

গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০১:৪৪ পিএম
গজারিয়ায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মঞ্জু। ছবি: খবরের কাগজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক জনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার (৮ জুন) সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মঞ্জু স্থানীয় আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে গিয়ে তাকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয়। শিশুটির মা বিষয়টি দেখে ফেলে চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মঞ্জু দাবি করেন, তিনি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছেন। আজ সকালে ডিউটি শেষে তিনি নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলেন। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা তাকে মারধর শুরু করে। তিনি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

গজারিয়া থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা করা হবে।’

সুমন/অন্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১২:০১ পিএম
আপডেট: ০৮ জুন ২০২৬, ১২:১১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে ৬ টন ভারতীয় জিরা জব্দ
বিজয়নগরে বিজিবির অভিযানে জব্দকৃত ৬ টন ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর থেকে বিজিবির অভিযানে ছয় টন ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবির একটি টহল দল ভোরে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৬ টন জিরাসহ একটি কাভার্ডভ্যান জব্দ করে। জব্দ করা জিরা ও কাভার্ডভ্যানটি আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকার সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

আজিজুল সঞ্চয়/আজহার/