ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে।
একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক প্রশাসন ডা. মাইনউদ্দিন খান জানান, ময়মনসিংহের তারাকান্দা থেকে আসা ৯ মাস বয়সী ছেলে শিশু গত ১২ মে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে শিশুটির মৃত্যু হয়।
শিশুটি হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ১০৪ জন শিশু চিকিৎসাধীন আছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সব শিশুদের সুস্থ করতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।
কামরুজ্জামান মিন্টু/অন্তরা