ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) তেজগাঁও থানার বাউলবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯)।
শুক্রবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন। সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘোরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
সাদ্দাম পুলিশকে জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷
গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে।
খাজা/এমএ/