খুলনার রূপসায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল রাশেদ বিকলু নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
আব্দুল রাশেদ বিকলু বাগমরা এলাকার আব্দুল আওয়ালের ছেলে।
তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, গতকাল রাতে রূপসার বাগমারা এলাকার তালিমপুর কদমতলা মাঠে পিকনিকের আয়োজন করে বিকলু ও তার বন্ধুরা। সেখানে সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। বিকলু হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
অমিয়/