নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক পুরুষ ও অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু ও বিকেলে তারাব পৌরসভার দেবই এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
এর মধ্যে একজনের নাম নুর মোহাম্মদ। তিনি বড়ালু এলাকার আব্দুর রহমানের ছেলে এবং পেশায় রিকশাচালক ছিলেন। আর নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন খবরের কাগজকে জানান, শুক্রবার দুপুরে বড়ালু এলাকার একটি ঝোপের পাশের ডোবায় নুর মোহাম্মদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।
এ দিকে ৯৯৯-এ এক ব্যক্তি ফোন করে অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকার কথা জানান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।
রুবেল শিকদার/অমিয়/