নাটোরের নলডাঙ্গা উপজেলায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মনির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মনির হোসেন ব্রক্ষ্মপুর ইউনিয়নের কাশিয়ারবাড়ি ইয়ারপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জমির সীমানা সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন থেকেই দ্বন্দ্ব চলছিল তাদের মধ্যে। সীমানায় আইল দেওয়া নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ হয়। অভিযুক্ত মোহাম্মদ আলী ও মহিদুল ইসলাম তাদের লাঠির আঘাতে আহত হন মনির। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৬মে) রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ময়না তদন্ত শেষে মরদেহ বাড়ি পৌঁছানোর পরে এ ঘটনায় মামলা হবে। ইতেমধ্যে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
কামাল মৃধা/আমান