দ্বিতীয় অধ্যায় : হিসাবের বইসমূহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮০. কে হিসাববিজ্ঞানী নয়?
ক. ফিলিপ কটলার
খ. লুকা প্যাসিওলি
গ. আর এন কার্টার
ঘ. ওয়েগেন্ট কাইসু ও কিমেল
৮১. দুতরফা দাখিলা কোন ধরনের পদ্ধতি?
ক. রিপোর্টিং
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
গ. লিপিবদ্ধকরণ
ঘ. ডেবিট ও ক্রেডিট নির্ধারণ
৮২. বর্তমান হিসাববিজ্ঞানের ভিত্তি কী?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. বহুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. মিশ্র হিসাব পদ্ধতি
৮৩. আধুনিককালে হিসাবরক্ষণের মূল ভিত্তি কী?
ক. জাবেদা বই
খ. চূড়ান্ত হিসাব
গ. এক তরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
৮৪. কোন পদ্ধতিতে লেনদেনের দ্বৈতসত্তা উপেক্ষা করা হয়?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. ক এবং খ উভয়ই
ঘ. কোনোটিই নয়
৮৫. কে হিসাববিজ্ঞানী নয়?
ক. লুকা প্যাসিওলি খ. ফ্রান্সিস ডব্লিউ পিক্সলি
গ. আর এন কার্টার ঘ. টমাস ম্যালথাস
৮৬. আসবাবপত্র কেনার ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ-
ক. আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
খ. আসবাবপত্র হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট
গ. ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট
ঘ. নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট
৮৭. দুতরফা দাখিলা পদ্ধতি সবচেয়ে নির্ভরযোগ্য হিসাব ব্যবস্থা কেন?
ক. লাভ-লোকসানের পরিমাণ জানা যায়
খ. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা যায়
গ. কারবারের আর্থিক অবস্থা জানা যায়
ঘ. গাণিতিক নির্ভুলতা যাচাই করা যায়
৮৮. হিসাবরক্ষণের নির্ভরযোগ্য, বিজ্ঞানসম্মত ও স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি কোনটি?
ক. একতরফা দাখিলা গ. দুতরফা দাখিলা
গ. মিশ্র দাখিলা ঘ. সমন্বয় দাখিলা
৮৯. A = L + OE দ্বারা দুতরফা দাখিলার কী বোঝায়?
ক. সুবিধা খ. উপকারিতা
গ. বৈশিষ্ট্য ঘ. প্রয়োজনীয়তা
৯০. ‘দুটি পক্ষ ছাড়া লেনদেন হয় না।’ লেনদেনের এ বৈশিষ্ট্যকে কী বলে?
ক. দাতা-গ্রহীতা খ. পরিপূর্ণতা
গ. স্বয়ংসম্পূর্ণতা ঘ. দ্বৈতসত্তা
৯১. দুতরফা দাখিলা পদ্ধতিকে একটি পূর্ণাঙ্গ হিসাবরক্ষণ ব্যবস্থা বলার প্রধান কারণ কী?
ক. ডেবিট পক্ষ ও ক্রেডিট পক্ষ একই সঙ্গে লিপিবদ্ধ করা
খ. চক্রাকারে হিসাব আবর্তিত হয়
গ. দাতা ও গ্রহীতা দুটি পক্ষ থাকা
ঘ. সমাপরিমাণ টাকা দ্বারা দুটি পক্ষ একই সঙ্গে লিপিবদ্ধ করা
৯২. দুতরফা দাখিলা পদ্ধতি হলো হিসাবরক্ষণের-
ক. ক্ষেত্রে খ. ভিত্তি
গ. পরিধি ঘ. সীমা
৯৩. গাণিতিক শুদ্ধতা যাচাই দুতরফা দাখিলা পদ্ধতির-
ক. বৈশিষ্ট্য খ. উদ্দেশ্য
গ. সুবিধা ঘ. প্রয়োজনীয়তা
৯৪. মিশ্র দাখিলায় কয়টি হিসাব খাত জড়িত থাকে?
ক. একটি হিসাব খ. দুটি হিসাব
গ. তিনটি হিসাব ঘ. দুইয়ের অধিক হিসাব
৯৫. দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কোনটি বোঝায়?
ক. দুপক্ষের হিসাবের বইতে জাবেদা
খ. একই হিসাব বইতে লেনদেনের দ্বৈতসত্তা লিপিবদ্ধকরণ
গ. একই হিসাবকে দুবার লিপিবদ্ধকরণ
ঘ. দুই তারিখে দুই হিসাব একত্রে লিপিবদ্ধকরণ
৯৬. গোটা বিশ্বের সর্বজন স্বীকৃত একটি হিসাব পদ্ধতির নাম-
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
উত্তর: ৮০। ক, ৮১। ঘ, ৮২। খ, ৮৩। ঘ, ৮৪। ক, ৮৫। ঘ, ৮৬। ক, ৮৭। খ, ৮৮। খ, ৮৯। গ, ৯০। ঘ, ৯১। ঘ, ৯২। খ, ৯৩। গ, ৯৪। ঘ, ৯৫। খ, ৯৬। ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর