অষ্টম অধ্যায় : মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৩. মূলধন বাজেটিংয়ের কোন কৌশলটির একক হলো সময়?
ক. পরিশোধকাল খ. নিট বর্তমান মূল্য
গ. গড় মুনাফার হার ঘ. আইআরআর
১৪. পে-ব্যাক পিরিয়ড বা পরিশোধকাল নির্ণয়ের সূত্র কোনটি?
ক. বার্ষিক নগদ প্রবাহ
খ. মোট অবচয়
গ. বিনিয়োগ
ঘ. বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
১৫. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
ক. প্রারম্ভিক বিনিয়োগ
খ. নগদ বহিঃপ্রবাহ
গ. মোট চলতি ব্যয়
ঘ. মোট অবচয়
১৬. প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য ও প্রকল্পের নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের পার্থক্যকে কী বলা হয়?
ক. নিট বর্তমান মূল্য
খ. অভ্যন্তরীণ মুনাফার হার
গ. গড় মুনাফার হার
ঘ. মুনাফা অর্জন সূচক
১৭. নিচের কোন মূলধন বাজেটিং কৌশলটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না?
ক. পে-ব্যাক পিরিয়ড খ. নিট বর্তমান মূল্য
খ. অভ্যন্তরীণ মুনাফার হার ঘ. মুনাফা অর্জন সূচক
১৮. আবিদ কোম্পানির প্রধান নির্বাহী। আবিদ একটি নতুন প্রকল্পের বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের আগে পরপর ৫ বছর মুনাফার সঙ্গে অবচয় যোগ না করেই মোট মুনাফাকে ৫ দ্বারা ভাগ করেন এবং মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন। আবিদের অনুসৃত পদ্ধতি কোনটি?
ক. গড় মুনাফার হার
খ. পরিশোধকাল
গ. নিট বর্তমান মূল্য
ঘ. অভ্যন্তরীণ মুনাফার হার
১৯. মূলধন বাজেটিংয়ের কোন কৌশলটি অর্থের সময়মূল্য বিবেচনা করে না?
ক. NPV খ. IRR
গ. ARR ঘ. PI
২০. কোম্পানির করযোগ্য আয় কমানোর জন্য করপূর্ব মুনাফা থেকে কোনটি বাদ দেওয়া হয়?
ক. নগদ খ. দেনাদার
গ. অবচয় ঘ. মজুত পণ্য
আরো পড়ুন : মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়ের ১২টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২১. মূলধন বাজেটিং সিদ্ধান্ত কোনটি?
ক. মজুত পণ্য ক্রয়
খ. কাঁচামাল ক্রয়
গ. জ্বালানি ক্রয়
ঘ. যন্ত্রপাতি ক্রয়
২২. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ-
ক. বাট্টার হার নির্ধারণ
খ. মুনাফার হার নির্ধারণ
গ. ঝুঁকির হার নির্ধারণ
ঘ. সুদের হার নির্ধারণ
২৩. গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র কোনটি?
ক. গড় মোট মুনাফা
খ. গড় নিট মুনাফা
গ. গড় মুনাফা
ঘ. গড় মুনাফা
২৪. বাট্টার হার প্রয়োজন হয় কেন?
ক. ভবিষ্যৎ নগদ প্রবাহকে বর্তমান মূল্যে রূপান্তর করতে-
খ. নগদ প্রবাহ প্রাক্কলন করতে
গ. বর্তমান মূল্যকে ভবিষ্যতে মূল্যে রূপান্তর করতে
ঘ. প্রকল্পের আয়-ব্যয় নির্ণয় করতে
২৫. মোট মুনাফা থেকে কর বাদ দিলে নিচের কোনটি পাওয়া যায়?
ক. নগদ প্রবাহ খ. নিট মুনাফা
গ. নগদ আন্তঃপ্রবাহ ঘ. অবচয়
২৬. নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট মুনাফার সঙ্গে নিচের কোনটি যোগ করতে হয়?
ক. কর খ. অবচয়
গ. প্রাথমিক বিনিয়োগ ঘ. বিক্রয়
উত্তর: ১৩. ক, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ক, ১৭. ক, ১৮. ক, ১৯. গ, ২০. গ, ২১. ঘ, ২২. ক, ২৩. খ, ২৪. ক, ২৫. খ, ২৬. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর