কবিতা : প্রতিদান
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৩. ‘প্রতিদান’ কবিতায় কবির প্রকাশিত মনোভাবটি -
(ক) প্রকৃত মনুষ্যত্ববোধের
(খ) মানবীয় স্বার্থচেতনার
(গ) পারস্পরিক মানব মর্যাদার
(ঘ) ভালোবাসার সার্থকতার
২৪. ‘প্রতিদান’ কবিতায় কবি কী বিসর্জন দিয়েছেন?
(ক) হতাশা
(খ) ব্যক্তিগত ইচ্ছা
(গ) স্বার্থপরতা
(ঘ) পরার্থপরতা
২৫. ‘প্রতিদান’ কবিতায় কবি ‘বিষে ভরা বাণে’র বিপরীতে কী দিয়েছেন?
(ক) নিঠুরিয়া বাণী
(খ) বুক ভরা গান
(গ) সোহাগের ফুল
(ঘ) কঠিন আঘাত
২৬. ‘আমি লয়ে করে তারি মুখখানি’ ‘প্রতিদান’ কবিতায় এর পরবর্তী চরণ-
(ক) কত ঠাঁই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর
(খ) আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর
(গ) মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
(ঘ) পথে পথে আমি ফিরি তার লাগি
২৭. ‘প্রতিদান’ কবিতার চরণ সংখ্যা-
(ক) ১৬টি (খ) ১৭টি
(গ) ১৮টি (ঘ) ২০টি
২৮. ‘প্রতিদান’ কবিতায় কবি কার ঘর বাঁধেন?
(ক) যে কবির ঘর বেঁধেছে
(খ) যে কবিকে পর করেছে
(গ) যে কবির ঘর ভেঙেছে
(ঘ) যে কবির ক্ষতি করেছে
আরো পড়ুন : প্রতিদান কবিতার ১৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
২৯. ‘রাশেদের ওপর অন্যায়-অত্যাচার করা হলেও গ্রামের কারও বিপদে সে-ই সবার আগে সাহায্য করে।’- রাশেদের মধ্যে ‘প্রতিদান’ কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে-
(ক) সূক্ষ্ম প্রতিশোধ (খ) আন্তরিকতা
(গ) স্বার্থপরতা (ঘ) পরার্থপরতা
৩০. ‘প্রতিদান’ কবিতার আলোকে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে-
i. পরার্থপরতায়
ii. মানবিকতায়
iii. সম্প্রীতিতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ. ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
‘পরের কারণে স্বার্থ দিয়া বলি
এ জীবন মন সকলি দাও
তার মতো সুখ কোথাও কি আছে?
আপনার কথা ভুলিয়া যাও।’
৩১. উদ্দীপকে ‘প্রতিদান’ কবিতার যে দিকটি প্রকাশিত হয়েছে -
(ক) ক্ষমাশীলতা
(খ) সহনশীলতা
(গ) মহৎ মানবিকতা
(ঘ) আত্মত্যাগ
৩২. উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতার উদ্দেশ্য অভিন্ন হয়ে উঠেছে-
i. পরার্থপরতায়
ii. সৌহার্দ্যে
iii. স্বার্থপরতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ২৩. ক, ২৪. গ, ২৫. খ, ২৬. ক, ২৭. গ, ২৮. গ, ২৯. ঘ, ৩০. ঘ, ৩১. গ, ৩২. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর