বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট- ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. অংশীদারি কারবারে সর্বাধিক সদস্য সংখ্যা-
(ক) ২০ জন (খ) ৩০ জন
(গ) ১০ জন (ঘ) ৫০ জন
(ঙ) ১০০জন
উত্তর: (ক) ২০ জন।
২. কোনটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার উপাদান নয়?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন
(গ) নিয়ন্ত্রণ (ঘ) প্রণোদনা
(ঙ) সহযোগিতা দেওয়া
উত্তর: (ঙ) সহযোগিতা দেওয়া।
৩. কোনটি কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস নয়?
(ক) পদোন্নতি (খ) বিজ্ঞাপন
(গ) কর্ম বিনিয়োগ কেন্দ্র (ঘ) শিক্ষাপ্রতিষ্ঠান
(ঙ) বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র
উত্তর: (ক) পদোন্নতি।
৪. কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়?
(ক) মুনাফা (খ) গতিশীল দৃষ্টিভঙ্গি
(গ) ঝুঁকি (ঘ) উপযোগ সৃষ্টি
(ঙ) সংগঠন
উত্তর: (খ) গতিশীল দৃষ্টিভঙ্গি।
৫. কোনটি সংবিধিবদ্ধ কোম্পানি নয়?
(ক) ওয়াসা (খ) টিসিবি
(গ) শিল্প ব্যাংক (ঘ) পূবালী ব্যাংক লি.
(ঙ) জীবন বীমা করপোরেশন
উত্তর: (ঘ) পূবালী ব্যাংক লি.।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, হিসাববিজ্ঞানের ৭টি প্রশ্নোত্তর, ২৬তম পর্ব
৬. কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে?
(ক) জে এল লুন্ডি (খ) জে এল মেসি
(গ) এফ ডব্লিউ টেইলর (ঘ) হেনরি ফেওল
(ঙ) নিউম্যান
উত্তর: (গ) এফ ডব্লিউ টেইলর।
৭. পর্যায়িতকরণে পণ্য দ্রব্য বাছাই করা হয় কীসের ভিত্তিতে?
(ক) গুণগত মান (খ) পণ্যের নাম
(গ) পণ্যের প্রকৃতি (ঘ) পণ্যের দাম
(ঙ) পণ্যের প্রমিত মান
উত্তর: (গ) পণ্যের প্রকৃতি।
৮. নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা নয়?
(ক) প্রকল্প (খ) প্রক্রিয়া
(গ) পদ্ধতি (ঘ) নীতি
(ঙ) নিয়ম-বিধি
উত্তর: (ক) প্রকল্প।
৯. কোন ধরনের নেতৃত্বে অধস্তনরা অবাধ স্বাধীনতা ভোগ করে?
(ক) স্বৈরতান্ত্রিক নেতৃত্ব
(খ) পিতৃসুলভ নেতৃত্ব
(গ) গণতান্ত্রিক নেতৃত্ব
(ঘ) মুক্ত বা লাগামহীন নেতৃত্ব
(ঙ) আনুষ্ঠানিক নেতৃত্ব
উত্তর: (ঘ) মুক্ত বা লাগামহীন নেতৃত্ব।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর