দ্বিতীয় অধ্যায় : পৃথিবীর গঠন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সিজান উচ্চশিক্ষার্থে জাপান গিয়ে একটি পর্বত দেখল সেখানে লাভা, প্রস্তরখণ্ড ও ছাই বিদ্যমান। সে গাইডের মাধ্যমে জানতে পারল যে এই পর্বতের আকৃতি লাভার ওপর নির্ভরশীল।
২৫। সিজানের দেখা পর্বতের আকৃতি লাভার ওপর নির্ভরশীল। তার যথার্থ কারণ-
i. পর্বতটি অত্যধিক উত্তপ্ত
ii. পর্বতটি আগ্নেয় পদার্থ দিয়ে তৈরি
iii.পর্বতের জ্বালামুখ বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৬। বাংলাদেশের কোন অঞ্চলে ব-দ্বীপ অবস্থিত?
ক) উত্তর-পূর্ব খ) উত্তর-পশ্চিম
গ) দক্ষিণ-পূর্ব ঘ) দক্ষিণ-পশ্চিম
২৭। পদ্মার উপনদী কোনটি?
ক) মধুমতি খ) গড়াই
গ) আড়িয়াল খাঁ ঘ) মহানন্দা
২৮। বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?
ক) বাংলাদেশ খ) ভারত
গ) পাকিস্তান ঘ) মায়ানমার
২৯। লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?
ক) ১৪ বর্গ কিলোমিটার
খ) ২৪ বর্গ কিলোমিটার
গ) ৩৪ বর্গ কিলোমিটার
ঘ) ৪৪ বর্গ কিলোমিটার
৩০। বাংলাদেশের পর্বতের সঙ্গে গঠনগত মিল রয়েছে কোন পর্বতের?
ক) ফুজিয়ামা খ) আন্দিজ
গ) হেনরি ঘ) ভিসুভিয়াস
আরো পড়ুন : পৃথিবীর গঠন অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
৩১। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
ক) গারো খ) চিম্বুক
গ) চন্দ্রনাথ ঘ) তাজিংডং
৩২। পাদদেশীয় পললভূমি দেখা যায় বাংলাদেশের কোন অঞ্চলে?
ক) খুলনা-বাগেরহাট খ) কুমিল্লা-নোয়াখালী
গ) রংপুর-দিনাজপুর ঘ) চট্টগ্রাম-কক্সবাজার
৩৩। বাংলাদেশের গারো পাহাড় অবস্থিত-
i. রাঙামাটিতে
ii. ময়মনসিংহে
iii. শেরপুরে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ২৫. খ, ২৬. ঘ, ২৭. ঘ, ২৮. ক, ২৯. গ, ৩০. খ, ৩১. ঘ, ৩২. গ, ৩৩. গ।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর