কবিতা : আমি কিংবদন্তির কথা বলছি
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে কী ধরে রাখতে পারে না।
উত্তর: কবিতা না শোনা মানুষ হৃৎপিণ্ডে সূর্যকে ধরে রাখতে পারে না।
প্রশ্ন-২. আবু জাফর ওবায়দুল্লাহ কীসের জন্য একুশে পদক পান?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ রাষ্ট্রভাষা আন্দোলনবিষয়ক সাহিত্য রচনার জন্য একুশে পদক পান।
প্রশ্ন-৩. আবু জাফর ওবায়দুল্লাহ কত খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৭৯ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
প্রশ্ন-৪. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় রক্তজবা ফুলের নাম উল্লেখ আছে।
প্রশ্ন-৫. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় বর্ণিত পূর্বপুরুষের করতলে কী ছিল?
উত্তর: ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল।
প্রশ্ন-৬. আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন কত খ্রিষ্টাব্দে?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ মৃত্যুবরণ করেন ২০০১ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ।
প্রশ্ন-৭. কার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল?
উত্তর: পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল।
প্রশ্ন-৮. পূর্বপুরুষরা অন্যের অধীনে কীভাবে জীবন ধারণ করতেন?
উত্তর: পূর্বপুরুষরা অন্যের অধীনে ক্রীতদাসের মতো জীবন ধারণ করতেন।
প্রশ্ন-৯. ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় পূর্বপুরুষরা কোন পাহাড়ের কথা বলতেন?
উত্তর: কবিতায় পূর্বপুরুষরা অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন।
প্রশ্ন-১০. অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কারা?
উত্তর: অরণ্য ও শ্বাপদের কথা বলতেন কবির পূর্বপুরুষরা।
আরো পড়ুন : আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূলভাব লিখন, ১ম পর্ব
প্রশ্ন-১১. কবিতার মুক্ত শব্দগুলো কোথা থেকে উচ্চারিত হয়?
উত্তর: কবিতার মুক্ত শব্দগুলো জিব থেকে উচ্চারিত হয়।
প্রশ্ন-১২. কর্ষিত জমির কোনটি কবিতা?
উত্তর: কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা।
প্রশ্ন-১৩. আবু জাফর ওবায়দুল্লাহ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর: আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।
প্রশ্ন-১৪. দিগন্তের অধিকার থেকে কে বঞ্চিত হবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে।
প্রশ্ন-১৫. কে আজন্ম ক্রীতদাস থেকে যাবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে।
প্রশ্ন-১৬. প্রবহমান নদীর কথা কে বলতেন?
উত্তর: মা প্রবহমান নদীর কথা বলতেন।
প্রশ্ন-১৭. কবির কণ্ঠে উচ্চারিত সত্য কীসের মতো?
উত্তর: কবির কণ্ঠে উচ্চারিত সত্য স্বপ্নের মতো।
প্রশ্ন-১৮. সাঁতার না জানাকে কে ভাসিয়ে রাখে?
উত্তর: প্রবহমান নদী সাঁতার না জানাকে ভাসিয়ে রাখে।
প্রশ্ন-১৯. কে সন্তানের জন্য মরতে পারে না?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে সন্তানের জন্য মরতে পারে না।
প্রশ্ন-২০. কে ঝড়ের আর্তনাদ শুনবে?
উত্তর: যে কবিতা শুনতে জানে না, সে ঝড়ের আর্তনাদ শুনবে।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর