প্রথম অধ্যায় : জীবন পাঠ
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: শারীরবিদ্যাকে জীববিজ্ঞানের ভৌত শাখা বলা হয় কেন?
উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে।
শারীরবিদ্যায় জীবদেহের নানা অঙ্গপ্রত্যঙ্গের বৈরাসায়নিক কার্যাদি যেমন- শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ কারণে শারীরবিদ্যাকে জীবিজ্ঞানের ভৌত শাখা বলা হয়।
প্রশ্ন: কীটতত্ত্বকে ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন?
উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবন-সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে।
কীটতত্ত্বে কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন করা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ কারণে কীটতত্ত্বকে ফলিত শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরো পড়ুন : জীবন পাঠ অধ্যায়ের ১৩টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির জীববিজ্ঞান
প্রশ্ন: ইস্ট স্বভোজী নয় কেন?
উত্তর: ইস্টে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তাই সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। এ কারণে ইস্ট স্বভোজী নয়। এরা মরদেহ বা অন্য জীব থেকে খাদ্য গ্রহণ করে। তাই ইস্ট মৃতজীবী বা পরজীবী।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর