চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূ-প্রকৃতি ও জলবায়ু
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। বাংলাদেশের মোট ভূমির কত ভাগ টারশিয়ারি যুগের?
ক) ১৩ ভাগ খ) ১২ ভাগ
গ) ১১ ভাগ ঘ) ১০ ভাগ
২। বাংলাদেশ সমভূমি সৃষ্টি হওয়ার কারণ কোনটি?
ক) বেশি বেশি বন্যার কারণে
খ) ভূমিকম্পের কারণে
গ) প্রাকৃতিক দুর্যোগের কারণে
ঘ) নদীবাহিত পলিমাটির কারণে
৩। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক) মকরক্রান্তি রেখা খ) আন্তর্জাতিক তারিখ রেখা
গ) কর্কটক্রান্তি রেখা ঘ) নিরক্ষরেখা
৪। বাংলাদেশের মোট আয়তন কত বর্গমাইল?
ক) ৫৬,৩৭৭ বর্গমাইল খ) ৫৫,৯৭৭ বর্গমাইল
গ) ৫৬,৭৯৯ বর্গমাইল ঘ) ৫৬,৯৭৭ বর্গমাইল
৫। বাংলাদেশের জলবায়ুর ওপর কীসের প্রভাব বেশি?
ক) কর্কটক্রান্তি রেখা খ) মকরক্রান্তি রেখা
গ) নিরক্ষীয় বায়ু ঘ) মৌসুমি বায়ু
আরো পড়ুন : সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৬। বাংলাদেশের পূর্বে অবস্থিত-
i. আসাম
ii. মায়ানমার
iii. মিজোরাম
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
শান্তা বাংলাদেশের এমন একটি অঞ্চলে বেড়াতে গেল যেখানে পাহাড় আর পাহাড়। এ অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম ও শেল পাথরের মাধ্যমে গঠিত।
৭। শান্তার বেড়াতে যাওয়া পাহাড়গুলো কোন যুগের?
ক) টারশিয়ারি যুগের পাহাড়গুলো
খ) প্লাইস্টোসিন কালের সোপানগুলো
গ) সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি
ঘ) বদ্বীপ সমভূমি
৮। শান্তার বেড়াতে যাওয়া এলাকার মধ্যে অন্তর্ভুক্ত হলো-
i. খাগড়াছড়ি
ii. ময়মনসিংহ
iii. কক্সবাজার
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
৯। বাংলাদেশের প্রায় অধিকাংশ ভূমি কোন প্রকৃতির?
ক) পাহাড়ি এলাকা খ) মালভূমি
গ) সমভূমি ঘ) পর্বতময়
১০। মধুপুর ও ভাওয়ালের গড় এলাকার মাটির রং-
i. লালচে
ii. ধূসর
iii. কালো
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১১। স্রোতজ সমভূমি গঠিত-
i. খুলনা অঞ্চল
ii. পটুয়াখালী অঞ্চল
iii. বরগুনা জেলার কিয়দাংশ
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii খ) ii ও iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
উত্তর: ১. খ, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. ঘ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. ঘ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর