মডেল টেস্ট-২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিচের কোনটি হিসাব চক্রের ধাপগুলোর সঠিক ক্রমনির্দেশ করে?
ক) লেনদেন বিশ্লেষণ-জাবেদা-রেওয়ামিল
খ) জাবেদা-খতিয়ান-আর্থিক বিবরণী
গ) লেনদেন বিশ্লেষণ-জাবেদা-খতিয়ান
ঘ) খতিয়ান-জাবেদা-রেওয়ামিল
২। নিচের কোন নীতি অনুযায়ী অনুমান করা হয় যে ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকাল ধরে চলতে থাকবে?
ক) চলমান ব্যবসা খ) হিসাবকাল
গ) সত্তা নীতি ঘ) ঐতিহাসিক ব্যয়
৩। বাকিতে সেবা দেওয়ার ফলে মৌলিক হিসাব সমীকরণের উপাদানগুলোর ওপর প্রভাব নিচের কোনটি হবে?
i. দায় বৃদ্ধি
ii. সম্পত্তি বৃদ্ধি
iii. মালিকানা স্বত্ব বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
প্রারম্ভিক মজুত ৬০,০০০ টাকা; কেনা পণ্যের ব্যয় ৩,৮০,০০০ টাকা, সমাপ্তি মজুত ৫০,০০০ টাকা; পরিচালন খরচ ১৫,০০০ টাকা এবং বিক্রি করার আয় ৪,৫০,০০০ টাকা।
৪। বিক্রীত পণ্যের ব্যয় কত?
ক) ৩,৩০,০০০ টাকা খ) ৩,৯০,০০০ টাকা
গ) ৪,৩০,০০০ টাকা ঘ) ৪,৪০,০০০ টাকা
৫। মোট লাভ ও নিট লাভের পরিমাণ কত?
ক) ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকা
খ) ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকা
গ) ৬০,০০০ টাকা ও ৪৫,০০০ টাকা
ঘ) ১,২০,০০০ টাকা ও ১,০৫,০০০ টাকা
৬। নিচের কোন ঘটনাটি সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করা হয়?
ক) ধারে পণ্য বিক্রি খ) নগদে পণ্য কেনা
গ) ধারে পণ্য কেনা ঘ) স্থায়ী সম্পত্তির অবচয়
আরো পড়ুন : এইচএসসি পরীক্ষার মডেল টেস্টের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
৭। হিসাব সমীকরণের উপাদানগুলো হলো-
i. সম্পত্তি
ii. দায়
iii. মালিকানা স্বত্ব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। ব্যাংক মিলকরণ বিবরণীতে মিলকরণ কোন দফার জন্য আমানতকারীর বইতে সমন্বয় জাবেদা প্রয়োজন হবে?
ক) ব্যাংক সার্ভিস চার্জের জন্য
খ) ব্যাংকের ভুলের জন্য
গ) পথিমধ্যে জমার জন্য
ঘ) অপরিশোধিত চেকের জন্য
৯। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় শিরোনাম হিসাবে যে বিষয়গুলো লেখা হয় তা হলো-
i. ব্যবসাপ্রতিষ্ঠানের নাম
ii. আর্থিক বিবরণীর নাম
iii. বিবরণী প্রস্তুতের তারিখ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। ‘প্রতিটি লেনদেন দুই বা ততোধিক হিসাবকে প্রভাবিত করে’ এই নিয়মটি নিচের কোন হিসাব ধারণা অনুযায়ী করা হয়?
ক) দ্বৈত সত্তা খ) সত্তা নীতি
গ) হিসাবকাল ঘ) চলমান ব্যবসা
১১। একটি কোম্পানি বেতন বাবদ বকেয়া ৩৫,০০০ টাকা সমন্বয় করতে ভুলে গেছে। এর প্রভাব কী হবে?
ক) নিট লাভ ৩৫,০০০ টাকা কম দেখানো হবে
খ) নিট লাভ ৩৫,০০০ টাকা বেশি দেখানো হবে
গ) মালিকানা স্বত্ব ৩৫,০০০ টাকা হ্রাস পাবে
ঘ) সম্পত্তির মূল্য ৩৫,০০০ টাকা কম দেখানো হবে
১২। যে সব উপাদান অবচয় নির্ণয়কে প্রভাবিত করে তা হলো-
i. সম্পত্তির কেনা মূল্য
ii. আনুমানিক আয়ুষ্কাল
iii. আনুমানিক ভগ্নাবশেষ মূল্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ১. গ, ২. ক, ৩. খ, ৪. খ, ৫. গ, ৬. ঘ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. ক, ১১. ক, ১২. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর