প্রবন্ধ : শখের মৃৎশিল্প
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম যেমন-টেপা পুতুল, টেরাকোটা, শালবন বিহার ও কান্তজীর মন্দিরের বিবরণ লেখ।
উত্তর: বাংলাদেশের প্রাচীন শিল্পকর্মের মধ্যে মৃৎশিল্প অন্যতম। এটা এ দেশের নিজস্ব শিল্প। নিচে প্রাচীন শিল্পকর্মের পরিচয় তুলে ধরা হলো-
টেপা পুতুল: প্রাচীন ঐতিহ্যের মধ্যে টেপা পুতুল অন্যতম। বাংলার কুমাররা এঁটেল মাটি দিয়ে হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মাধ্যমে টিপে টিপে নানা ধরনের পুতুল তৈরি করে। হাত দিয়ে টিপে এসব পুতুল তৈরি করে বলে এ পুতুলকে টেপা পুতুল বলে।
আরো পড়ুন : শখের মৃৎশিল্প প্রবন্ধের ২টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
টেরাকোটা: বাংলার অনেক পুরোনো শিল্প এই টেরাকোটা। টেরাকোটা একটা লাতিন শব্দ। ‘টেরা’ শব্দের অর্থ মাটি আর ‘কোটা’ অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকম জিনিসই টেরাকোটা হিসেবে পরিচিত।
শালবন বিহার: কুমিল্লা জেলার ময়নামতির লালমাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন শালবন বিহার। এখানে অষ্টাদশ শতকের পুরাকীর্তিসহ নানা ধরনের পোড়ামাটির ফলক পাওয়া গেছে।
কান্তজীর মন্দির: ১৭৫২ খ্রিষ্টাব্দে মহারাজা রমানাথ রায় দিনাজপুরে কান্তজীর মন্দির নির্মাণ করেন। এ মন্দিরের গায়ে স্থাপিত অপূর্ব সুন্দর টেরাকোটা বাংলার মাটির শিল্পের অন্যতম প্রাচীন নিদর্শন।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর