নবম অধ্যায় : ত্রিভুজ
বহুনির্বাচনি ও উত্তর
অনুশীলনী-৯.২
১৩। কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে, ত্রিভুজটি কোন ধরনের হবে?
ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ খ) স্থূলকোণী ত্রিভুজ
গ) সমবাহু ত্রিভুজ ঘ) সমকোণী ত্রিভুজ
১৪। ত্রিভুজের-
i. দুটি কোণের সমষ্টি ১৮০°
ii. দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
iii. তিনটি কোণের সমষ্টি ১৮০°
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। ∆ABC ও ∆BCD -এর সাধারণ বাহু নিচের কোনটি?
ক) BC খ) AD
গ) AC ঘ) CD
১৬। একটি ত্রিভুজের দুটি বাহু যথাক্রমে ৩ সেমি ও ৪ সেমি। ত্রিভুজের অপর বাহু নিচের কোনটি হতে পারে না?
ক) ৫ সেমি খ) ৭ সেমি
গ) ৩ সেমি ঘ) ১ সেমি
আরো পড়ুন : ত্রিভুজ অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, সপ্তম শ্রেণির গণিত
১৭। কোন ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান?
ক) সমবাহু খ) বিষমবাহু
গ) সমদ্বিবাহু ঘ) সমকোণী
১৮। কোন ত্রিভুজের শিরঃকোণের সমদ্বিখণ্ডক ভূমিকে সমদ্বিখণ্ডক করে?
ক) সমকোণী খ) সমবাহু
গ) সমদ্বিবাহু ঘ) বিষমবাহু
১৯। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিসংলগ্ন কোণ কেমন হবে?
ক) পরস্পর সমান্তরাল
খ) পরস্পর অসমান
গ) পরস্পর অসমান্তরাল
ঘ) পরস্পর সমান
উত্তর: ১৩. ঘ, ১৪. গ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ
কবীর