তৃতীয় অধ্যায় : ইন্টারনেট ও ওয়েব পরিচিতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৫। শ্বেতপত্র কোন ধরনের কনটেন্ট?
ক) ছবি
খ) অ্যানিমেটেড
গ) ই-বুক
ঘ) টেক্সট
১৬। কিন্ডল কী?
ক) প্রতিষ্ঠানের নাম
খ) কার্টুনের নাম
গ) ই-বুক রিডারের নাম
ঘ) সার্চ ইঞ্জিনের নাম
১৭। ছবি কনটেন্টের অন্তর্ভুক্ত-
i. কার্টুন
ii. ইনফোগ্রাফিক্স
iii. অঙ্কনকরণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। ই-বুক ব্যবহারের সুবিধা হলো-
i. সহজে স্থানান্তরযোগ্য
ii. তথ্য অনুসন্ধান সহজতর
iii. সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। ছাত্রছাত্রীদের জন্য ইন্টারনেট হতে হবে-
i. সহজ
ii. সাশ্রয়ী
iii. কমগতি সম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
তথ্যপ্রযুক্তির সাফল্য হলো ই-বুক তৈরি করা। ই-বুক হলো ইলেকট্রনিক বুক। এটি মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
২০। ই-বুক পড়ার জন্য কী ব্যবহার করতে হয়?
ক) অ্যামাজন খ) রিডার সফটওয়্যার
গ) অ্যানিমেশন ঘ) ক্যামেরা
আরো পড়ুন : ইন্টারনেট ও ওয়েব পরিচিতি অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব
২১। ই-বুকে কি যুক্ত করা যায়-
i. মাল্টিমিডিয়া যুক্ত করা যায়
ii. রিডার যোগ করা যায়
iii. ছবি যোগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মিতার সহপাঠী একজন দৃষ্টিপ্রতিবন্ধী। মিতা ১ জানুয়ারি পাঠ্যবই হাতে পেয়েছে। সে পড়াশোনার কাজে ওপেন কম্পিউটার্সের তৈরি কোনো যন্ত্র ব্যবহার করে না।
২২। মিতার বইয়ের অন্তর্ভুক্ত নিচের কোন বিষয়গুলো?
ক) টেক্সট ও ছবি
খ) টেক্সট ও অডিও
গ) টেক্সট ও ভিডিও
ঘ) টেক্সট ও অ্যানিমেশন
২৩। মিতার সহপাঠীর বইটি কোন ফরম্যাটে প্রকাশিত?
ক) ইলেকট্রনিক খ) আইবুক
গ) পিডিএফ ঘ) মুদ্রিত
২৪। PDF-এর পূর্ণরূপ কী?
ক) Preferable Document Format
খ) Preferable Digital File
গ) Portable Document File
ঘ) Portable Document Format
উত্তর: ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ক, ২০. খ, ২১. খ, ২২. ক, ২৩. খ, ২৪. ঘ।
লেখক : শিক্ষক
লৌহজং পয়শা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর