পরিচ্ছেদ-৩৯ : বাগর্থ
(গত ৩০ জুলাই প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৬। শব্দের অর্থগত পরিবর্তন শুধু কীসের অর্থের মধ্যে সীমিত থাকে না?
(ক) পদের (খ) রূপের
(গ) বচনের (ঘ) রূপমূলের
১৭। ‘দ্বন্দ্ব’ শব্দের অর্থ কী?
(ক) একসঙ্গে (খ) বিবাদ
(গ) যুদ্ধ (ঘ) সহাবস্থান
১৮। ‘অহিংসা পরম ধর্ম’ এখানে ‘ধর্ম’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) সুনীতি অর্থে
(খ) উৎকর্ষ অর্থে
(গ) সৎকাজ অর্থে
(ঘ) স্বভাব অর্থে
১৯। নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ‘ধর্মের’ ব্যবহার হয়েছে?
(ক) এটা ধৰ্মসংগত কাজ
(খ) অহিংসা পরম ধর্ম
(গ) প্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে
(ঘ) মানুষ ও পশুর ধর্ম পৃথক করে
২০। যেসব শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
(ক) লক্ষ্যার্থ
(খ) আক্ষরিক অর্থ
(গ) প্রকৃত অর্থ
(ঘ) মুখ্যার্থ
২১। শব্দের দুই ধরনের ব্যবহার কী কী?
(ক) উদ্দেশ্য ও বিধেয়
(খ) বাচ্যার্থ ও লক্ষ্যার্থ
(গ) উৎকর্ষ ও অপকর্ষ
(ঘ) অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
২২। শব্দের আভিধানিক অর্থই-
(ক) শব্দার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
২৩। হাতেম তাঈ পরমহংস এখানে ‘পরমহংস’ কী হিসেবে ব্যবহৃত হয়েছে?
(ক) রীতিসিদ্ধ প্রয়োগে
(খ) উৎকর্ষ প্রাপ্তিতে
(গ) অর্থ সংকোচে
(ঘ) অপকর্ষ বোঝাতে
২৪। তিনি আমাদের গ্রামের মাথা। এ বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ কী?
(ক) মস্তক
(খ) শরীরের গুরুত্বপূর্ণ অংশ
(গ) স্বার্থপর ব্যক্তি
(ঘ) মোড়ল
২৫। শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কী ঘটানো হয়?
(ক) বিয়োজক ঘটানো হয়
(খ) সংযোগ ঘটানো হয়
(গ) স্নেহ প্রকাশ পায়
(ঘ) সম্প্রীতি ঘটানো হয়
আরো পড়ুন : বাগর্থ পরিচ্ছেদের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, নবম শ্রেণির বাংলা ২য় পত্র
২৬। অভিধানের অর্থ গ্রহণের সময় শব্দের কী প্রাধান্য পায়?
(ক) শব্দার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
২৭। বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটির নাম হয়-
(ক) শব্দার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
২৮। লক্ষ্যার্থকে কী বলা যায়?
(ক) গৌণার্থ (খ) বাচ্যার্থ
(গ) লক্ষ্যার্থ (ঘ) বাগর্থ
২৯। ‘অঞ্চল’ শব্দটির মূল অর্থ কী?
(ক) শাড়ির পাড়
(খ) ছেঁড়া কাপড়বিশেষ
(গ) গ্রামাঞ্চল
(ঘ) গ্রাম
৩০। ‘আঁচল’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?
(ক) অঞ্চল (খ) আঞ্চলিক
(গ) আঞ্চল (ঘ) অশ্বলিত
৩১। ‘বর্ষ’ শব্দের প্রসারিত অর্থ কোনটি?
(ক) বছর
(খ) বর্ষাকাল
(গ) বর্ষা
(ঘ) বার্ষিক
৩২। ‘মৃগয়া’ শব্দের অর্থ কোনটি?
(ক) পশু শিকার
(খ) পাখি শিকার
(গ) হরিণ শিকার
(ঘ) বাঘ শিকার
৩৩। ‘মৃগরাজ’ শব্দের অর্থ হচ্ছে—
(ক) বানরের রাজা
(খ) হরিণদের রাজা
(গ) পশুদের রাজা
(ঘ) সিংহ
৩৪। এক সময় ‘অন্ন’ বলতে কী বোঝানো হতো?
(ক) রসগোল্লা
(খ) লুচি পাঁঠার মাংস
(গ) লুচি সন্দেশ
(ঘ) যেকোনো খাদ্য
উত্তর: ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. ক, ২১. খ, ২২. খ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. খ, ২৬. খ, ২৭. গ, ২৮. ক, ২৯. ক, ৩০. ক, ৩১. ক, ৩২. ক, ৩৩. গ, ৩৪. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ , উত্তরা, ঢাকা
কবীর