একাদশ অধ্যায় : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
(৩ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২১। ব্রিটিশ শাসনামলে ভূস্বামীদের কী বলা হতো?
ক) প্রভু খ) রাজা
গ) মালিক ঘ) জমিদার
২২। ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া সমাজের জন্য কেমন?
ক) ক্ষতিকর খ) ভালো
গ) শোষণহীন ও কল্যাণকর ঘ) কাম্য
২৩। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য-
i. শ্রমিক শোষণ
ii. অবাধ প্রতিযোগিতা
iii. সম্পদের মালিকানা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৪। অর্থনীতির ভাষায় সম্পদ কোনটি?
ক) কুয়ার পানি খ) বাতাস
গ) জমি ঘ) কালিবিহীন কলম
২৫। বর্তমান বিশ্বে কত ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে?
ক) ২ ধরনের খ) ৩ ধরনের
গ) ৪ ধরনের ঘ) ৫ ধরনের
২৬। ‘মহাসাগর-সাগর’ কোন ধরনের সম্পদ?
ক) ব্যক্তিগত সম্পদ খ) আন্তর্জাতিক সম্পদ
গ) সমষ্টিগত সম্পদ ঘ) জাতীয় সম্পদ
আরো পড়ুন : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব
২৭। অর্থনীতির ভাষায় কোনটি সম্পদ নয়?
ক) কর্মদক্ষতা
খ) নাট্যকারের প্রতিভা
গ) ফ্যানের বাতাস
ঘ) সিটি করপোরেশনের পানি
২৮। উপযোগ কী?
ক) দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
খ) দ্রব্যসামগ্রী
গ) চাহিদা
ঘ) দ্রব্যের মোট পরিমাণ
২৯। কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে-
i. দেশের আর্থসামাজিক অবস্থার ওপর
ii. জাতীয় সম্পদের প্রকৃতির ওপর
iii. জাতীয় সম্পদের পরিমাণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। উৎপাদনের ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই কোন অর্থব্যবস্থায়?
ক) সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
খ) ইসলামি অর্থব্যবস্থায়
গ) ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
ঘ) মিশ্র অর্থব্যবস্থায়
উত্তর: ২১. ঘ, ২২. গ, ২৩. ঘ, ২৪. গ, ২৫. গ, ২৬. খ, ২৭. খ, ২৮. ক, ২৯. গ, ৩০. গ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর