একাদশ অধ্যায় : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা
(৩১ জুলাই প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
খুলনা পেপার মিলে আখের ছোবড়া কাজে লাগিয়ে কাগজ তৈরি করা হয়। মিলে তৈরি করা কাগজ বাংলাদেশে কাগজের চাহিদা অনেকাংশে পূরণ করে।
১২। ওপরের উদ্দীপকে পেপার মিলে কাগজ তৈরির প্রক্রিয়াকে কী বলে?
ক) ভোগ খ) চাহিদা
গ) বণ্টন ঘ) উৎপাদন
১৩। উদ্দীপকের খুলনা পেপার মিলে শ্রমিকরা কাজ করার মাধ্যমে যা পায় তা হলো-
i. মূলধন ii. শিল্প দ্রব্য
iii. মজুরি
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৪। নিচের কোনটি অর্থনীতির ভাষায় উৎপাদন?
ক) কিছু তৈরি করা খ) সংরক্ষণ করা
গ) উপযোগ বৃদ্ধি করা ঘ) বিক্রি করা
১৫। কোন অর্থনৈতিক ব্যবস্থা সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য?
ক) ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা
খ) ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা
গ) সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা
ঘ) মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা
১৬। উৎপাদনের অপরিহার্য উপাদান হলো-
i. শ্রম ii. সংগঠন
iii. মূলধন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৭। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটি?
ক) ভোগকারীর স্বাধীনতা
খ) যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক
গ) কৃষকের স্বাধীনতা
ঘ) ব্যক্তিমালিকানা
১৮। মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থা নিচের কোনটি?
ক) সমাজতান্ত্রিক খ) ইসলামি
গ) ধনতান্ত্রিক ঘ) মিশ্র
১৯। অর্থনৈতিক ব্যবস্থায় সম্পাদিত হয়-
i. উৎপাদন প্রক্রিয়া
ii. ভোগ প্রক্রিয়া
iii. মূলধন প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২০। বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?
ক) আন্তর্জাতিক সম্পদ খ) ব্যক্তিগত সম্পদ
গ) সমষ্টিগত সম্পদ ঘ) জাতীয় সম্পদ
উত্তর: ১২. ঘ, ১৩. খ, ১৪. গ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. গ, ১৯. ক, ২০. ক।
লেখক: সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর