পঞ্চম অধ্যায় : মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স
(গত ৪ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৫। মাল্টিমিডিয়ার অন্তর্গত নিচের কোনটি?
ক) শব্দ খ) বর্ণ
গ) চিত্র ঘ) সবগুলো
৬। নিচের কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম?
ক) এডোবি ফটোশপ খ) থ্রিডি স্টুডিও
গ) ডিরেক্টর ঘ) মায়া
৭। Insert picture ডায়ালগ বক্সের মাধ্যমে কোন কাজটি করা যায়?
ক) ছবি মুছে ফেলা যায় খ) ছবি যোগ করা যায়
গ) ছবি সরানো যায় ঘ) ছবি পাঠানো যায়
৮। পাওয়ার পয়েন্টের ফাইলকে কী বলে?
ক) ট্রানজিশন খ) অ্যানিমেশন
গ) প্রেজেন্টশন ঘ) স্লাইড
৯। Save As ডায়ালগ বক্সে কোথায় ফাইলের নাম লিখতে হয়?
ক) save as ঘরে খ) slide layout ঘরে
গ) file name ঘরে ঘ) save name ঘরে
১০। পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে ইফেক্টকে কী বলা হয়?
ক) স্লাইড খ) হ্যান্ড আউটস
গ) স্লাইড লে-আউট ঘ) ট্রানজিশন
১১। ভিডিও মূলত কী?
ক) শিক্ষার মাধ্যম খ) অডিওর পরিবর্তিত রূপ
গ) গ্রাফিক্স ঘ) সিগন্যাল
১২। কোনটি গ্রাফিক্স সফটওয়্যার?
ক) ফটোশপ খ) থ্রিডি স্টুডিও ম্যাক্স
গ) মায়া ঘ) সবগুলো
১৩। কার্টুন ছবি তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক) ওয়েবক্যাম খ) রং তুলি
গ) অ্যানিমেশন ঘ) স্ক্যানার
১৪। ট্রানজিশন মূলত কী?
ক) স্লাইড খ) ইফেক্ট
গ) hand out ঘ) ভিডিও
১৫। প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শনের কি-বোর্ড কমান্ড কোনটি?
ক) F2 খ) F5
গ) F7 ঘ) F9
১৬। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার সময় Ctrl+M চাপলে কোনটি যুক্ত হবে?
ক) শেইপ খ) চার্ট
গ) স্লাইড ঘ) ক্লিপ আর্ট
১৭। অ্যানিমেশন-
i. চলমান হতে পারে
ii. স্থির হতে পারে
iii. ত্রিমাত্রিক হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৮। নতুন যুক্ত হওয়া স্লাইডে-
i. Click to add title লেখা থাকবে
ii. Click to add text লেখা থাকবে
iii. Click to ok লেখা থাকবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উত্তর: ৫. ঘ, ৬. গ, ৭. খ, ৮. গ, ৯. গ, ১০. ঘ, ১১. গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. খ, ১৫. খ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. ক।
লেখক : শিক্ষক
পয়শা উচ্চবিদ্যালয়, লৌহজং, মুন্সীগঞ্জ
কবীর