দ্বাদশ অধ্যায় : অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের জন্য কোন ধরনের দ্রব্য গণনা করা হয়?
ক) উৎপাদিত দ্রব্য খ) প্রাথমিক দ্রব্য
গ) চূড়ান্ত দ্রব্য ঘ) মধ্যবর্তী দ্রব্য
২। মাথাপিছু আয় কয়টি পৃথক মান দিয়ে নির্ধারিত হয়?
ক) ৫টি খ) ৪টি
গ) ৩টি ঘ) ২টি
৩। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কয়টি?
ক) ১৫টি খ) ২০টি
গ) ২৫টি ঘ) ৩০টি
৪। নিচের কোন ধরনের দেশে আন্তর্জাতিক বাণিজ্য অর্থনীতির অনুকূলে থাকে?
ক) অনুন্নত দেশে খ) উন্নত দেশে
গ) উন্নয়নশীল দেশে ঘ) স্বল্পোন্নত দেশে
৫। সম্পদ বলতে বোঝায়-
i. মানব সম্পদকে
ii. কৃত্রিম সম্পদকে
iii. প্রাকৃতিক সম্পদকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব
৬। সামাজিক অবকাঠামোগত সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা কোনটি?
ক) বেকারত্ব খ) নিরক্ষরতা
গ) জনসংখ্যা সমস্যা ঘ) দারিদ্র্য
৭। বাংলাদেশের অর্থনীতিতে কোন খাত ক্রমশ সম্প্রসারিত হচ্ছে?
ক) নির্মাণ খাত খ) শিক্ষা খাত
গ) কৃষি খাত ঘ) শিল্প খাত
৮। কৃষি উন্নয়নের জন্য বড় উপাদান কোনটি?
ক) সহজ ও সুলভ কৃষিঋণ খ) বর্গাচাষি
গ) উন্নত যোগাযোগ ব্যবস্থা ঘ) লাঙল
৯। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য-
i. তৈরি পোশাক
ii. চিংড়ি
iii. চামড়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১০। নিচের কোন ধরনের দেশে মানুষ গ্রাম থেকে শহরমুখী হচ্ছে?
ক) উন্নত দেশে খ) উন্নয়নশীল দেশে
গ) স্বল্পোন্নত দেশে ঘ) অনুন্নত দেশে
নিচের উদ্দীপকটি পড়ে ১১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
আমেনা যে দেশের নাগরিক সেখানে মাথাপিছু আয় ৫% হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যও ৫% বৃদ্ধি পেয়েছে।
১১। আমেনা যে দেশের নাগরিক সেখানকার জনগণের ক্ষেত্রে কী বৃদ্ধি পেয়েছে?
ক) ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে
খ) আর্থিক আয় বৃদ্ধি পেয়েছে
গ) মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে
ঘ) প্রকৃত আয় বৃদ্ধি পেয়েছে
উত্তর: ১. গ, ২. ঘ, ৩. ক, ৪. খ, ৫. ঘ, ৬. খ, ৭. ঘ, ৮. ক, ৯. ঘ, ১০. খ, ১১. খ।
লেখক : সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান)
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর