অধ্যায়-১৩ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা
(গত ২৫ আগস্ট প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
করিম সাহেব ব্যবসায়ের উদ্বৃত্ত এক কোটি টাকা সঞ্চয়ের জন্য স্থানীয় সোনালী ব্যাংকে রাখেন। সোনালী ব্যাংক ওই টাকা জসিম সাহেবকে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ দেয়।
২০। ওপরের উদ্দীপকে জসিম সাহেব ঋণ নিয়ে ব্যাংকে যে পরিমাণ সুদ দেন তা, করিম সাহেব ব্যাংক থেকে যে সুদ পান, সেটা অপেক্ষা-
i. বেশি
ii. কম
iii. উভয়ের সুদ সমান নয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২১। ব্যাংকে জমা করা টাকা থেকে আয় হিসেবে জমাকারী কী পায়?
ক) মুনাফা খ) সুদ
গ) সঞ্চয় ঘ) মূলধন
২২। বাণিজ্যিক ব্যাংক হলো-
i. শিল্প ব্যাংক
ii. জনতা ব্যাংক
iii. উত্তরা ব্যাংক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৩। বাংলাদেশে উৎপাদিত তামাকের ওপর ধার্যমূল্য করকে কী বলে?
ক) আয়কর
খ) সম্পূরক কর
গ) আবগারি শুল্ক
ঘ) মূল্য সংযোজন কর
২৪। বাণিজ্যিক ব্যাংকগুলোকে আর্থিক সংকটের হাত থেকে রক্ষা করে কে?
ক) জনসাধারণ খ) সরকার
গ) কেন্দ্রীয় ব্যাংক ঘ) বিশেষ ব্যাংক
২৫। দলিলপত্র নিবন্ধন করার জন্য কী দিতে হয়?
ক) জুডিশিয়াল ফি খ) কোর্ট ফি
গ) রেজিস্ট্রেশন ফি ঘ) উকিল ফি
২৬। অতিরিক্ত করের মাধ্যম কোনটি?
ক) আয় কর খ) আবগারি শুল্ক
গ) বাণিজ্যিক শুল্ক ঘ) সম্পূরক কর
২৭। বাংলাদেশ সরকারের ব্যয়ের খাত হলো-
i. উপানুষ্ঠানিক শিক্ষা
ii. প্রাকৃতিক দুর্যোগ
iii. বৈদেশিক বাণিজ্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
২৮। বিনা জামানতে ঋণ দেয় কোন ব্যাংক?
ক) ইসলামী ব্যাংক খ) কৃষি ব্যাংক
গ) গ্রামীণ ব্যাংক ঘ) জনতা ব্যাংক
২৯। মন্ত্রণালয় কোন ধরনের প্রশাসনিক ইউনিট?
ক) প্রতিরক্ষা খ) সামরিক
গ) বেসামরিক ঘ) আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ
৩০। বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম প্রধান উৎস?
ক) সম্পূরক শুল্ক খ) ভূমি রাজস্ব
গ) আবগারি শুল্ক ঘ) আয়কর
উত্তর: ২০. গ, ২১. খ, ২২. খ, ২৩. গ, ২৪. গ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. ক।
লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ
কবীর