মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লেখ।
ক। বাষ্পীভবন কাকে বলে?
উত্তর: কোনো পদার্থ তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে।
যেমন- পানিকে যখন তাপ দেওয়া হয়, তখন বাষ্পীভবন প্রক্রিয়ায় তা জলীয় বাষ্পে পরিণত হয়।
খ। সাসপেনশন কী?
উত্তর: সাসপেনশন হলো এমন এক প্রকার অসমসত্ত্ব মিশ্রণ যেখানে একটি কঠিন পদার্থ অন্য একটি তরল পদার্থের মধ্যে দ্রবীভূত না হয়ে কণা হিসেবে ছড়িয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, বালুতে পানি মিশিয়ে নাড়াচাড়া করার পর বালুর কণাগুলো কিছুক্ষণ পানির মধ্যে ভাসতে থাকে, কিন্তু স্থির হতে দিলে তা নিচে থিতিয়ে যায়।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের ৬টি মডেল প্রশ্ন, ৫৫তম পর্ব
গ। জ্যোতির্বিজ্ঞান কী?
উত্তর: জ্যোতির্বিজ্ঞান হলো বিজ্ঞানের এমন একটি শাখা, যা মহাকাশে অবস্থিত বস্তু, যেমন- গ্রহ, নক্ষত্র, এবং ছায়াপথগুলোর উৎপত্তি, বিবর্তন, এবং গতিবিধি নিয়ে আলোচনা করে।
ঘ। পৃথিবী হতে চাঁদের দূরত্ব কত?
উত্তর: পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব হলো ২ লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল বা ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। তবে, চাঁদ উপবৃত্তাকার পথে ঘোরে বলে এই দূরত্ব কিছুটা পরিবর্তিত হয়।
ঙ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর: সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে ৮ মিনিট ১৯ সেকেন্ড সময় লাগে।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর