প্রবন্ধ : বাংলা নববর্ষ
(গত ২২ সেপ্টেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯। বাংলা নববর্ষ কাদের প্রধান জাতীয় উৎসব?
ক) বাঙালির খ) ভারতীয়দের
গ) বার্মিজদের ঘ) মুঘলদের
৩০। পূর্ব-বাংলার বাঙালিদের বাংলা নববর্ষ উৎসব পালন করতে দেওয়া হয়নি কোন আমলে?
ক) ব্রিটিশ আমলে খ) ইংরেজ শাসনামলে
গ) মুসলিম শাসনামলে ঘ) পাকিস্তান আমলে
৩১। নিচের কোনটি পহেলা বৈশাখের দ্বিতীয় মহৎ অনুষ্ঠান ছিল?
ক) গাজীর পালা খ) হালখাতা
গ) পুতুল নাচ ঘ) ঢোল বাজানো
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
অর্ণবের বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক সপ্তাহ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে আবহমান বাংলার বিভিন্ন বিষয় নিয়ে ভাগ করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পড়েছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে।
৩২। ওপরের উদ্দীপকে অর্ণবের বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে-
i. আবহমান সংস্কৃতির ধারা
ii. বাঙালি-সংস্কৃতি
iii. প্রাণের উৎসব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৩। এই বিখ্যাত ____ খেলাকেই বলা হয় বলী খেলা। শূন্যস্থানের জন্য উপযুক্ত শব্দ কোনটি?
ক) কুস্তি খ) হা-ডু-ডু
গ) বালিশ ঘ) ডাংগুলি
আরো পড়ুন : বাংলা নববর্ষ প্রবন্ধের ১১টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ১ম পত্র
৩৪। ____ নামের এক ব্যক্তি বলী খেলা প্রবর্তন করেন।
ক) আব্দুল হাই খ) আবদুল আজিজ
গ) আজিজ পাশা ঘ) আনোয়ার পাশা
৩৫। রবীন্দ্র সংগীত, নজরুলের গান, লোকসংগীত এবং বাঁশির সুরে মাতোয়ারা হয়ে ওঠে সমবেত আবাল-বৃদ্ধ-বনিতা। এই বাক্যে ‘আবাল-বৃদ্ধ-বনিতা’ বলতে নিচের কাদের বোঝানো হয়েছে?
ক) সর্বস্তরের মানুষ
খ) সংগীতপ্রেমীরা
গ) যুবক-বৃদ্ধ ও বণিক শ্রেণির লোকেরা
ঘ) শুধু ছাত্ররা
৩৬। বাংলা নববর্ষ অনুষ্ঠান প্রতিপালনের দিক থেকে বলা যায়, এটা-
i. বাঙালির অনুষ্ঠান
ii. সব জাতি, শ্রেণি, গোষ্ঠীর অনুষ্ঠান
iii. হিন্দু-মুসলিমের অনুষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক) ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৩৭। নববর্ষে মঙ্গল শোভাযাত্রা বের করে কারা?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্রছাত্রীরা
খ) ঢাকা থিয়েটারের কর্মীরা
গ) সংস্কৃতির ধারক বাংলা একাডেমি
ঘ) শিল্পকলা একাডেমি
৩৮। বিখ্যাত ‘বলী’ খেলা চট্টগ্রামের কোথায় অনুষ্ঠিত হয়?
ক) লালদীঘি ময়দানে খ) রেসকোর্স ময়দানে
গ) শোলাকিয়ায় ঘ) তালদিঘি ময়দানে
৩৯। নিচের কোন অনুষ্ঠানটি এখন লুপ্ত হয়েছে?
ক) পুণ্যাহ খ) হালখাতা
গ) পুতুল নাচ ঘ) বৈশাখী মেলা
উত্তর: ২৯. ক, ৩০. ঘ, ৩১. খ, ৩২. ঘ, ৩৩. ক, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর