প্রথম অধ্যায় : ভৌত রাশি ও পরিমাপ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পদার্থবিজ্ঞানকে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে?
ক) ৭টি খ) ৯টি
গ) ১০টি ঘ) ১১টি
২। লোডস্টোনের ‘চৌম্বক ধর্ম’ সম্পর্কে কে জানতেন?
ক) থেলিস খ) পিথাগোরাস
গ) ডেমোক্রিটাস ঘ) অ্যারিস্টার্কাস
৩। পরমাণু সম্পর্কে প্রাথমিক ধারণা দেন কে?
ক) পিথাগোরাস
খ) ডেমোক্রিটাস
গ) ইবনে সিনা
ঘ) আল হাজেন
৪। ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?
ক) থেলিস খ) অ্যারিস্টার্কাস
গ) গ্যালিলিও ঘ) আর্কিমিডিস
৫। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?
ক) শক্তির সংরক্ষণশীলতা নীতি
খ) বল বৃদ্ধিকরণ নীতি
গ) লিভারের নীতি
ঘ) আর্কিমিডিসের নীতি
৬। আলোক তত্ত্বের ক্ষেত্রে নিচের কোন ব্যক্তির অবদান উল্লেখযোগ্য?
ক) আল বিরুনী খ) আল মাসুদী
গ) ইবনে আল হাইথাম ঘ) রজার বেকন
আরো পড়ুন : ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, নবম শ্রেণির পদার্থবিজ্ঞান
৭। টলেমির মতবাদের বিরোধিতা করেন কে?
ক) আল হাজেন
খ) ইবনে আল হাইথাম
গ) আল মাসুদী
ঘ) আল বিরুনী
৮। আল মাসুদী এনসাইক্লোপিডিয়া লেখেন কোন বিষয়ের ওপর?
ক) প্রকৃতির ইতিহাসের ওপর
খ) ইসলামের ইতিহাসের ওপর
গ) গ্রিক সভ্যতার ইতিহাসের ওপর
ঘ) রোমান সভ্যতার ইতিহাসের ওপর
৯। বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন বইয়ে?
ক) জেনেরা প্লানটারাম
খ) প্রকৃতির ইতিহাস
গ) আল জিবর ওয়াল মুকাবিলা
ঘ) অরিজিন অব স্পিসিস
১০। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে?
ক) টলেমি
খ) রজার বেকন
গ) লিওনার্দো দা ভিঞ্চি
ঘ) রবার্ট হুক
১১। লিওনার্দো দা ভিঞ্চি কী ছিলেন?
ক) নৃত্যশিল্পী খ) বিজ্ঞানী
গ) গণিতবিদ ঘ) চিত্রশিল্পী
১২। আলোর বেগ পরিমাপ করেন কে?
ক) রবার্ট বয়েল খ) কেপলার
গ) গ্যালিলিও ঘ) রোমার
১৩। কে বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন?
ক) কেপলার খ) রোমার
গ) গ্যালিলিও ঘ) ডা. গিলবার্ট
উত্তর: ১. গ, ২. ক, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. খ, ১০. খ, ১১. ঘ, ১২. ঘ, ১৩. খ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর