মডেল টেস্ট : সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলি
(গত ৬ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ‘অস্থায়ী রাষ্ট্রপতি’ হিসেবে দায়িত্ব পালন করেন কে?
ক) শেখ মুজিবুর রহমান খ) সৈয়দ নজরুল ইসলাম
গ) জিয়াউর রহমান ঘ) মেজর জেনারেল ওসমানী
৭। জাতীয় চার নেতা কারাগারে নিহত হন কোন সালে?
ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে
৮। শহিদ মিনারের মূল নকশায় মাঝখানের বড় স্তম্ভটি কী নির্দেশ করে?
ক) বাংলাদেশের স্বাধীনতা
খ) মাতৃভাষার আত্মত্যাগ
গ) একজন মা বা মাতৃভাষার প্রতীক, যিনি তার চার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছেন
ঘ) জাতির মুক্তি
৯। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি নিচের কোথায় অবস্থিত?
ক) সোহরাওয়ার্দী উদ্যানে
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে
গ) জাতীয় জাদুঘরের পাশে
ঘ) আজিমপুর কবরস্থানে
১০। ‘অপরাজেয় বাংলা’ ভাস্কর্যে কতজন সংগ্রামী চরিত্র চিত্রিত হয়েছে?
ক) দুজন মুক্তিযোদ্ধা খ) তিনজন মুক্তিযোদ্ধা
গ) চারজন মুক্তিযোদ্ধা ঘ) পাঁচজন মুক্তিযোদ্ধা
১১। ‘জাতীয় স্মৃতিসৌধ’-এর মূল প্ল্যাটফর্মের সামনের জলাধার প্রতীক বহন করে-
ক) 'অশ্রু' বা কান্নার প্রতীক বহন করে
খ) প্রাণের স্রোতের প্রতীক বহন করে
গ) শহিদের রক্তের প্রতীক বহন করে
ঘ) স্বাধীনতার প্রতীক বহন করে
আরো পড়ুন : ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলির ৫টি মডেল প্রশ্ন, পর্ব-২৬
১২। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর সরকার’ শপথ নেয় কোন জেলায়?
ক) কুষ্টিয়া খ) মেহেরপুর
গ) ঝিনাইদহ ঘ) যশোর
১৩। ১৬ ডিসেম্বর ১৯৭১-এ পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোথায়?
ক) তেজগাঁও বিমানবন্দরে
খ) সংসদ ভবনের সামনে
গ) রেসকোর্স ময়দানে
ঘ) মিরপুর ক্যান্টনমেন্টে
১৪। শহিদ মিনারের স্থপতি কে?
ক) হামিদুর রহমান
খ) মঈনুল আহসান
গ) নিতুন কুন্ডু
ঘ) কামরুল হাসান
১৫। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক) মাজহারুল ইসলাম খ) সৈয়দ মাইনুল হোসেন
গ) হামিদুর রহমান ঘ) শামীম সিকদার
১৬। বাংলাদেশের সংবিধানে প্রস্তাবনায় কতটি মূলনীতি অন্তর্ভুক্ত আছে?
ক) তিনটি খ) চারটি
গ) পাঁচটি ঘ) ছয়টি
১৭। অপরাজেয় বাংলা ভাস্কর্যটি নির্মাণে কত বছর সময় লেগেছিল?
ক) প্রায় ২ বছর খ) প্রায় ৬ বছর
গ) প্রায় ৫ বছর ঘ) প্রায় ৮ বছর
উত্তর: ৬. খ, ৭. ঘ, ৮. গ, ৯. খ, ১০. খ, ১১. ক, ১২. খ, ১৩. গ, ১৪. ক, ১৫. খ, ১৬. খ, ১৭. খ।
লেখক : সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর
কবীর