প্রবন্ধ : বাংলা ভাষার জন্মকথা
(গত ৯ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১০। ‘অষ্টাধ্যায়ী’ ব্যাকরণ গ্রন্থের প্রণেতা কে?
(ক) পাণিনি (খ) মুহম্মদ শহীদুল্লাহ
(গ) জর্জ আব্রাহাম গ্রিয়ারসন (ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উদ্দীপকটি পড়ে ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।
রুথি বলল, সে একটি বীজ রোপণ করেছিল। তাতে চারা গজিয়েছে, সেই ‘চারা’ এক সময় গাছ হয়েছে। গাছে ফল ধরেছে এবং তা খেয়ে তাদের পরিবার তৃপ্ত হয়েছে।
১১। ওপরের উদ্দীপকটি বাংলা ভাষার কোন দিকের সঙ্গে তুলনীয়?
i. পরিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার জন্ম
ii. কথা বলার জন্য বাংলার কোনো বিকল্প নেই
iii. বাংলাতেই বাঙালির মনের ভাব সম্যকরূপে প্রকাশ পায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
১২। ‘আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার’ এখানে কোন ভাষার কথা বলা হয়েছে?
i. বদলে যাওয়া ভাষা ii. সংস্কৃত
iii. প্রাকৃত
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) iii (ঘ) i ও ii
১৩। ‘অপভ্রংশ’ ভাষার একটি স্তর। ‘অপভ্রংশ’ অর্থ হচ্ছে-
i. অপভাষা
ii. বিকৃত
iii. অনুন্নত
নিচের কোনটি সঠিক?
(ক) ii (খ) i ও ii
(গ) ii ও iii (ঘ) i ও iii
১৪। যিশুর জন্মের আগে ভারতীয় আর্যভাষার কয়টি স্তর ছিল?
(ক) একটি (খ) দুটি
(গ) তিনটি (ঘ) চারটি
১৫। কোন দুটি মহাদেশের বেশকিছু ভাষার ধ্বনি ও শব্দের গভীর মিল রয়েছে?
(ক) এশিয়া ও আফ্রিকার
(খ) ইউরোপ ও এশিয়ার
(গ) ইউরোপ ও আমেরিকার
(ঘ) এশিয়া ও আমেরিকার
১৬। ‘পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্ভূত হয়েছে বাংলা ভাষা’-এ অভিমত কে প্রকাশ করেছেন?
(ক) জর্জ আব্রাহম গ্রিয়ারসন (খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায় (ঘ) পাণিনি
১৭। মানুষের মুখে বৈদিক ভাষার প্রচলন ছিল না, কেন তোমার তাই মনে হয়?
i. বৈদিক ভাষা পবিত্র ছিল বলে
ii. বৈদিক ভাষা কঠিন ছিল বলে
iii. বৈদিক ভাষা সহজবোধ্য ছিল না বলে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও iii (খ) ii ও iii
(গ) iii (ঘ) i
১৮। বাংলা ভাষার উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন-
(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহ
(খ) ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
(গ) ড. এনামুল হক
(ঘ) ড. আশরাফ আলী খান
উত্তর: ১০. ক, ১১. গ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. গ, ১৭. খ, ১৮. খ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা, ঢাকা
কবীর