প্রথম অধ্যায় : প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস
(গত ৫ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩০। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীর দেহে-
i. জীবনের কোনো না কোনো দশায় নটোকর্ড থাকে
ii. গলবিলীয় ফুলকা রন্ধ্র বিদ্যমান
iii. অপ্রকৃত সিলোম থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩১। কর্ডাটা পর্বভুক্ত প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?
(ক) থাইমাস (খ) থাইরয়েড
(গ) প্যারাথাইরয়েড (ঘ) পিটুইটারি
নিচের চিত্রটি লক্ষ্য করে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
৩২। Q চিহ্নিত অংশটি ভ্রূণীয় স্তরের কোন অংশ থেকে সৃষ্টি হয়?
(ক) এপিমিয়ার (খ) মেসোমিয়ার
(গ) হাইপোমিয়ার (ঘ) এন্ডোমিয়ার
৩৩। P চিহ্নিত অংশটি থেকে Vertebrata উপপর্বের পূর্ণাঙ্গ প্রাণীতে পরিবর্তিত হয়-
i. মেরুদণ্ড ii. মস্তিষ্ক
iii. সুষুম্নাকাণ্ড
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৪। স্নায়ুরজ্জু পরিবর্তিত হয়ে নিচের কোনটি গঠন করে?
(ক) মস্তিষ্ক (খ) সুষুম্নাকাণ্ড
(গ) গলবিল (ঘ) মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড
৩৫। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীতে-
i. লার্ভা দশায় শুধু লেজে নটোকর্ড থাকে
ii. দেহ টিউনিক নামক আচ্ছাদনে আবৃত
iii. দেহের অঙ্কীয় দেশে ওরাল হুড থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৬। ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য হলো-
i. এদের দেহ টিউনিক দিয়ে আবৃত
ii. এদের পরিণত প্রাণীরা নিশ্চল
iii. এদের আজীবন নটোকর্ড বিদ্যমান
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩৭। ইউরোকার্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের প্রতীক রূপান্তর ঘটে
(খ) এদের ওরালহুড বিদ্যমান
(গ) এদের রেচন অঙ্গ মালপিজিয়ান নালিকা
(ঘ) এদের প্যারাপোডিয়া বিদ্যমান
৩৮। নিচের কোন শ্রেণির প্রাণীতে/কোন প্রাণীর প্রতীক রূপান্তর ঘটে?
(ক) Ascidiaceae /Ascidia mentula
(খ) Myxini
(গ) Petromyzontida
(ঘ) Actinopterygii
৩৯। কোন উপপর্বভুক্ত প্রাণীদের দেহের সম্মুখপ্রান্তে ওরাল হুড ও ওরাল সিরি বিদ্যমান?
(ক) Urochordata
(খ) Cephalochordata
(গ) Vertebrata
(ঘ) Gnathostomata
৪০। Cephalochordata উপপর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) এদের দেহ টিউনিক নামক আবরণে আবৃত
(খ) এদের প্রতীকে রূপান্তর দেখা যায়
(গ) এদের ‘>’ আকারের মায়োটোম পেশি থাকে
(ঘ) এদের অ্যামোসিট লার্ভা দশা দেখা যায়
৪১। কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়?
(ক) Myxine glutinosa
(খ) Petromyzon marinus
(গ) Scoliodon laticaudus
(ঘ) Channa punctatus
৪২। নিচের কোন প্রাণীর পরিপাকতন্ত্রে পাকস্থলী থাকে না?
(ক) Petromyzon
(খ) Labeo
(গ) Plesiobatis
(ঘ) Eusphyrna
উত্তর: ৩০. ক, ৩১. খ, ৩২. খ, ৩৩. গ, ৩৪. ঘ, ৩৫. ক, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ক, ৩৯. খ, ৪০. গ, ৪১. খ, ৪২. ক।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর