চতুর্থ অধ্যায় : আর্থিক বিশ্লেষণ
(২০ নভেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬১। বিক্রি ৫,০০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ৩,০০,০০০ টাকা এবং স্থির ব্যয় ১,২০,০০০ টাকা। অবদানের পরিমাণ কত টাকা?
ক) ৮০,০০০ টাকা খ) ১,৮০,০০০ টাকা
গ) ২,০০,০০০ টাকা ঘ) ৩,৮০,০০০ টাকা
৬২। বিক্রি ৬,০০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ৪,৮০,০০০ টাকা এবং স্থায়ী ব্যয় ৮০,০০০ টাকা। নিট মুনাফার পরিমাণ কত টাকা?
ক) ৪০,০০০ টাকা খ) ২,০০,০০০ টাকা
গ) ৪,০০,০০০ টাকা ঘ) ১০,০০,০০০ টাকা
৬৩। নগদ বহিঃপ্রবাহের উৎসগুলো হলো-
i. মজুত পণ্য বৃদ্ধি
ii. প্রদেয় বিল হ্রাস
iii. লভ্যাংশ প্রদান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৪। ব্রেক-ইভেন পয়েন্টকে প্রভাবিত করে-
i. স্থির ব্যয়
ii. পরিবর্তন ব্যয়
iii. বিক্রির পরিমাণ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৫। মাতৃভান্ডার সুইটসের রসমালাই উৎপাদনে লাভও হয় না, ক্ষতিও হয় না অবস্থা নির্ণয়ে প্রভাব বিস্তারকারী উপাদান হলো-
i. দুধের দাম বৃদ্ধি
ii. যন্ত্রপাতির মূল্য
iii. প্রতি কেজি রসমালাইয়ের বিক্রিমূল্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৬। কোনো ফার্মের ব্রেক-ইভেন বা সমচ্ছেদ বিন্দুর বৈশিষ্ট্য হলো-
i. সমচ্ছেদ বিন্দুতে মোট বিক্রিলব্ধ আয় মোট ব্যয় সমান হয়
ii. সুদ ও করপূর্ব মুনাফা শূন্য হয়
iii. সব পরিচালন ব্যয় উঠে আসে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬৭। ২০২১ সালের শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ৩০,০০০ টাকা এবং ২০২০ সালের শেষে প্রাপ্য হিসাবের পরিমাণ ২৫,০০০ টাকা। ২০২১ সালের পরিচালন কার্যক্রম খাতে কত টাকার পরিবর্তন হবে?
ক) ৫,০০০ টাকা যোগ
খ) ৫,০০০ টাকা বিয়োগ
গ) ২৫,০০০ টাকা যোগ
ঘ) ২৫,০০০ টাকা বিয়োগ
৬৮। বেক্সিমকো ফার্মার নিট মুনাফা ১ লাখ টাকা এবং অবচয় ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানটি ১ লাখ টাকার আসবাবপত্র এবং ২০ হাজার টাকার কাঁচামাল কিনে। এ ছাড়া প্রতিষ্ঠানটি ২০ হাজার টাকার সুদ পরিশোধ করেছে। বেক্সিমকো ফার্মার ফ্রি নগদ প্রবাহের পরিমাণ কত টাকা হবে?
ক) ১০,০০০ টাকা খ) ২০,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা ঘ) ৫০,০০০ টাকা
উত্তর: ৬১. গ, ৬২. ক, ৬৩. ঘ, ৬৪. ক, ৬৫. ঘ, ৬৬. ঘ, ৬৭. খ, ৬৮. ক।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর