বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে অনলাইনে আবেদনের সময় ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনলাইনে আবেদন করার সময় আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো। যেকোনো তথ্যের জন্য হেল্প ডেস্ক নম্বরে (০৯৬৬৬৭৯০৭৯০, ০১৭৬৯০২৮৫৪০, ০১৭৬৯০২৮৫৪১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।’
আরো পড়ুন : কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি তথ্য
এ বছর বিইউপিতে পাঁচটি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের বিবিএ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কবীর