মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: ১৯৭১ সালে ২৫ মার্চ কী বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার।
প্রশ্ন: আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে জারি করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল।
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় ১৯৭১ সালের কত তারিখে?
উত্তর: ৩ মার্চ।
প্রশ্ন: কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
উত্তর: পল্টন ময়দানে।
প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূল মন্ত্র ছিল-
উত্তর: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১২টি মডেল প্রশ্ন, ১৩১তম পর্ব
প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়?
উত্তর: কালুর ঘাট, চট্টগ্রামে।
প্রশ্ন: পৃথিবীর কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে?
উত্তর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোট কয়টি ফোর্স ছিল?
উত্তর: তিনটি; যথা- জেড ফোর্স, কে ফোর্স ও এস ফোর্স।
প্রশ্ন: স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন?
উত্তর: লেফটেন্যান্ট কর্নেল (অব.) আব্দুর রব।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: এ কে খন্দকার।
প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে?
উত্তর: ১০ নম্বর সেক্টর নিয়ে।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর