সরকারি ও অনুমোদিত বেসরকারি মেরিন একাডেমিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রি-সি নটিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্সে ক্যাডেট ভর্তির আবেদনের সময়সীমা ২৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রশিক্ষণ কোর্সের জন্য যোগ্য প্রার্থীরা নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের https://dos.gov.bd/মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রাম।
আসন সংখ্যা: পুরুষ ১৪০ জন (নটিক্যাল ৭০, ইঞ্জিনিয়ারিং ৭০) ও নারী ২০ জন (নটিক্যাল ১০, ইঞ্জিনিয়ারিং ১০)।
বাংলাদেশ মেরিন একাডেমি, পাবনা। আসন সংখ্যা: পুরুষ ৩৬ জন (নটিক্যাল ১৮, ইঞ্জিনিয়ারিং ১৮)। বাংলাদেশ মেরিন একাডেমি, বরিশাল। আসন সংখ্যা: পুরুষ ৩৬ জন (নটিক্যাল ১৮, ইঞ্জিনিয়ারিং ১৮)। বাংলাদেশ মেরিন একাডেমি, রংপুর। আসন সংখ্যা: পুরুষ ৩৬ জন (নটিক্যাল-১৮, ইঞ্জিনিয়ারিং-১৮)। বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট। আসন সংখ্যা: পুরুষ ৩৬ জন (নটিক্যাল-১৮, ইঞ্জিনিয়ারিং-১৮) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি মেরিটাইম শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠান: মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রাম। আসন সংখ্যা: পুরুষ ৪০ জন (নটিক্যাল ২০, ইঞ্জিনিয়ারিং ২০) ও নারী ৬ (নটিক্যাল ৩, ইঞ্জিনিয়ারিং ৩)।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অনুমোদিত বেসরকারি মেরিটাইম শিক্ষা/ প্রশিক্ষণ প্রতিষ্ঠান: ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি, ঢাকা।
আসন সংখ্যা: পুরুষ ৭০ জন (নটিক্যাল ৩৫, ইঞ্জিনিয়ারিং ৩৫)
ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি, ঢাকা। আসন সংখ্যা: পুরুষ ৪০ জন (নটিক্যাল ২০, ইঞ্জিনিয়ারিং ২০)।
মাস মেরিন একাডেমি, চট্টগ্রাম। আসন সংখ্যা: পুরুষ ৪০ জন (নটিক্যাল ২০, ইঞ্জিনিয়ারিং-২০)।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং একাডেমি, ঢাকা।
আসন সংখ্যা: পুরুষ ২৬ জন (নটিক্যাল ১৩, ইঞ্জিনিয়ারিং ১৩)।
আবেদনের যোগ্যতা: বয়স: ৩০ নভেম্বর ২০২৫ সালে সর্বোচ্চ ২২ বছর (পুরুষ/নারী)। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৪ প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে আলাদাভাবে ৬০ নম্বর অথবা জিপিএ-৩.৫০ এবং ইংরেজি বিষয়ে ৫০ শতাংশ নম্বর প্রাপ্ত হয়ে উত্তীর্ণ হতে হবে। ইংরেজিতে ৫০ শতাংশ নম্বর বা ৩-এর কম থাকলে আইএলটিএস পরীক্ষায় সামগ্রিকভাবে ৫.৫ স্কোর থাকতে হবে। ইংলিশ মিডিয়াম অক্সফোর্ড পাঠ্যক্রমের ক্ষেত্রে পদার্থবিদ্যা, গণিত, ইংরেজিসহ কমপক্ষে পাঁচটি বিষয় নিয়ে ন্যূনতম C গ্রেডে O-Level সনদপ্রাপ্ত এবং পদার্থবিদ্যা ও গণিতসহ ন্যূনতম C গ্রেডে A-Level সনদপ্রাপ্ত অথবা সমমানের গ্রেড পেতে হবে।
ন্যূনতম উচ্চতা ও ওজন: পুরুষ ৫' ৪" এবং নারী ৫' ১"। ওজন BMI চার্ট মোতাবেক ন্যূনতম ১৭ থেকে সর্বোচ্চ ২৫।
দৃষ্টিশক্তি: খালি চোখে নটিক্যাল ক্যাডেটদের জন্য ৬/৬, ইঞ্জিনিয়ারিং ক্যাডেটদের জন্য ৬/১২ (চশমাসহ অবশ্যই ৬/৬ হতে হবে) আবেদনকারীকে অবশ্যই বর্ণান্ধতামুক্ত হতে হবে।
সাঁতার: ন্যূনতম ৬০ মিটার একটানা অতিক্রমে সক্ষমতা থাকতে হবে। সাঁতারে প্রয়োজনীয় সক্ষমতা না থাকলে আবেদন করার প্রয়োজন নেই। অন্যান্য: আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
লিখিত পরীক্ষা: ১০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন: পদার্থবিজ্ঞানে ২৫, গণিতে ২৫, ইংরেজিতে ২৫, বাংলাদেশ ও সাধারণ জ্ঞানে ২৫ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাস নম্বর: লিখিত পরীক্ষায় পাস নম্বর ৫০%। ইংরেজি বিষয়ে পৃথকভাবে ৫০ শতাংশ নম্বর পেতে হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিক শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবে। চূড়ান্তভাবে নির্বাচনের আগে প্রার্থীকে পর্যায়ক্রমে মনোবৈজ্ঞানিক মূল্যায়ন (Psychometric Test), চক্ষু ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ওই পরীক্ষাসমূহের ফি প্রার্থীদের বহন করতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি: নৌপরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটের https://dos.gov.bd/ মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি: ১১০০ টাকা ।
প্রয়োজনে যোগাযোগ: ০১৮১০০০১১৯০, ০১৭৩১৬১৬৩৪৫
কবীর