গল্প : বিলাসী
(গত ১৫ ডিসেম্বর প্রকাশের পর)
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোন কোন দিন বিলাসী সাপ ধরতে বাধা দিত?
উত্তর: শনিবার ও মঙ্গলবার বিলাসী সাপ ধরতে বাধা দিত।
প্রশ্ন: মৃত্যুঞ্জয় কোন লোভ সামলাতে পারত না?
উত্তর: মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাতে পারত না।
প্রশ্ন: শেষবার ন্যাড়া-বিলাসী-মৃত্যুঞ্জয় কোথায় সাপ ধরতে গিয়েছিল?
উত্তর: শেষবার ন্যাড়া-বিলাসী-মৃত্যুঞ্জয় এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল।
প্রশ্ন: বিলাসী গোয়ালার বাড়ির গর্তে কয়টি সাপ থাকার কথা বলেছিল?
উত্তর: বিলাসী গোয়ালার বাড়ির গর্তে একজোড়া বা তার বেশি সাপ থাকার কথা বলেছিল।
আরো পড়ুন : বিলাসী গল্পের ২১টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসি পরীক্ষার বাংলা ১ম পত্র
প্রশ্ন: সাপের কামড়ের কত মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করে?
উত্তর: সাপের কামড়ের ১৫-২০ মিনিট পরে মৃত্যুঞ্জয় বমি করে।
প্রশ্ন: শেষ পর্যন্ত কার দোহাই আর খাটেনি?
উত্তর: শেষ পর্যন্ত বিষহরির দোহাই আর খাটেনি।
প্রশ্ন: বিলাসী কীভাবে আত্মহত্যা করে?
উত্তর: বিলাসী সাপের বিষপান করে আত্মহত্যা করে।
প্রশ্ন: মৃত্যুঞ্জয়ের কোন পাপের প্রায়শ্চিত্ত হয়নি?
উত্তর: মৃত্যুঞ্জয়ের অন্নপাপের প্রায়শ্চিত্ত হয়নি।
প্রশ্ন: এ দেশের লোকদের কাছে বিবাহ বিষয়টি নিছক কী?
উত্তর: নিছক contract.
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
কবীর