বিস্তৃত উত্তর প্রশ্ন
প্রশ্ন: কীভাবে সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত?
উত্তর: চাঁদ, সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ, উপগ্রহ, অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে সৌরজগৎ গঠিত। এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের সদস্য মাত্র। সৌরজগতে সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে সমাবেশ ঘটে তাকে গ্যালাক্সি বলে। মহাকাশের গ্যালাক্সিগুলোর মধ্যে মিল্কিওয়ে একটি গ্যালাক্সি। আবার বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থানকে একত্রে বলা হয় মহাবিশ্ব। এভাবে সৌরজগৎ, মিল্কিওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব পরস্পর সম্পর্কযুক্ত।
প্রশ্ন: পৃথিবী কীভাবে ঘুরে?
উত্তর: পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। সূর্যের চার দিকে ঘূর্ণনের সঙ্গে সঙ্গে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের ওপর ঘুরছে।
আরো পড়ুন : ৪টি বিস্তৃত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা, প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষার বিজ্ঞান, ২য় পর্ব
প্রশ্ন: মহাবিশ্ব কত বড়?
উত্তর: চাঁদ, সূর্য, পৃথিবী এবং অন্যান্য গ্রহ, উপগ্রহ, নানা বস্তু নিয়ে আমাদের সৌরজগৎ। এই বিশাল সৌরজগৎ মহাবিশ্বের একটি সদস্য মাত্র। সূর্যের মতো অনেক নক্ষত্র মিলে যে বিশাল সমাবেশ তাকে গ্যালাক্সি বলে। আমাদের সৌরজগৎ যে গ্যালাক্সির সদস্য তাকে আমরা ছায়াপথ বলি। আমাদের সূর্য যেমন একটি নক্ষত্র, এমন অসংখ্য নক্ষত্র রয়েছে ছায়াপথে। বিপুলসংখ্যক গ্যালাক্সি ও এদের মধ্যবর্তী স্থান মিলে মহাবিশ্ব সৃষ্টি। মহাবিশ্ব যে কত বড় তা জানতে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা ও নিরীক্ষা করেছেন। কিন্তু এর প্রকৃত আকার সম্পর্কে এখনো কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। এর আকার অসীম বলে মনে করা হয়।
প্রশ্ন: দিন ও রাত কীভাবে হয়?
উত্তর: পৃথিবী প্রতি ২৪ ঘণ্টায় নিজ অক্ষে একবার ঘুরে। আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর এক দিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটায় দিন এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটায় রাত হয়।
লেখক : সাবেক শিক্ষক
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
কবীর