দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ২৫ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭. প্রাপকের সংখ্যা এবং ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে কয় ভাগে বিভক্ত করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
২৮. সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য-
i. ডেটাকে ব্লক আকারে পাঠানো হয়
ii. ডেটাকে ক্যারেকটার বাই ক্যারেকটার পাঠানো হয়
iii. হেডার এবং ট্রেইলার ইনফরমেশন সিগন্যাল পাঠানো হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. কোন ক্ষেত্রে সিনক্রোনাস পদ্ধতি ব্যবহৃত হয়?
ক. দূরবর্তী স্থানে ডেটা পরিবহনের ক্ষেত্রে
খ. রিয়েল টাইম এপ্লিকেশনের ক্ষেত্রে
গ. কি-বোর্ডে ডেটা টাইপের ক্ষেত্রে
ঘ. টাইপের ক্ষেত্রে
৩০. টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে-
i. সিমপ্লেক্স
ii. মাল্টিকাস্ট
iii. ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১. সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ নিচের কোনটি?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. রেডিও
৩২. নিচের কোন পদ্ধতিতে টেলিফোনে ডেটা ট্রান্সমিশন হয়?
ক. সিমপ্লেক্স মোড খ. হাফ ডুপ্লেক্স মোড
গ. ফুল ডুপ্লেক্স মোড ঘ. ট্রিপল মোড
৩৩. নিচের কোনটি টেলিভিশন সম্প্রচার ট্রান্সমিশন মোড নির্দেশক?
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ব্রাদার্স লি. কোম্পানির দুজন নিরাপত্তা কর্মকর্তা একে অপরের সঙ্গে একটি যন্ত্রের মাধ্যমে কথা বলছেন তবে একই সঙ্গে নয়।
৩৪. ওপরের উদ্দীপকে উল্লেখিত কোম্পানির দুজন ব্যক্তি কোন ট্রান্সমিশন মোড ব্যবহার করছেন?
ক. সিমপ্লেক্স খ. হাফ ডুপ্লেক্স
গ. ফুল ডুপ্লেক্স ঘ. ব্রডকাস্ট
৩৫. একই সঙ্গে তাদের মধ্যে যোগাযোগ করতে হলে দরকার-
i. মোবাইল
ii. টেলিফোন
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. কোনটি মাল্টিকাস্টের উদাহরণ?
ক. ওয়াকিটকি খ. টেলিফোন
গ. মোবাইল ঘ. ভিডিও কনফারেন্স
৩৭. গ্রুপ SMS হলো-
ক. ইউনিকাস্ট খ. ব্রডকাস্ট
গ. রিয়েলকাস্ট ঘ. মাল্টিকাস্ট
উত্তর: ২৭. খ, ২৮. খ, ২৯. ক, ৩০. খ, ৩১. ঘ, ৩২. গ, ৩৩. খ, ৩৪. খ, ৩৫. ক, ৩৬. ঘ, ৩৭. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর