দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ১ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬১. LED-এর পূর্ণরূপ হলো-
ক. Light Emission Diode
খ. Light Emitting Diode
গ. Least Emitting Diode
ঘ. Light Emitting Detection
৬২. ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগের জন্য প্রয়োজন-
i. রেডিও ওয়েভ
ii. বেইজ স্টেশন
iii. এন্টেনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩. নিচের কোনটি রেডিও ওয়েভের কম্পাঙ্ক সীমা?
ক. 3Hz 300 KHz
খ. 3KHz 300 GHz
গ. 3MHz 300 GHz
ঘ. 3GHz 300 THz
৬৪. কোন ওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়?
ক. রেডিও ওয়েভ
খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
গ. টেরিস্ট্রিরিয়াল মাইক্রোওয়েভ
ঘ. ইনফ্রারেড ওয়েভ
৬৫. স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহৃত হয়-
i. বিশ্বব্যাপী টিভি চ্যানেলগুলোর সরাসরি সম্প্রচারে
ii. প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানে
iii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬. নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়?
ক. রেডিও ওয়েভ খ. মাইক্রোওয়েভ
গ. গামা রে ঘ. ইনফ্রারেড ওয়েভ
৬৭. নিচের কোনটি মাইক্রো ওয়েভের কম্পাঙ্ক সীমা?
ক. 3Hz 300 KHz
খ. 3KHz 300 GHz
গ. 3MHz 300 GHz
ঘ. 1GHz 100 GHz
৬৮. LOS-এর পূর্ণরূপ হলো-
ক. Line of Signal
খ. Light Oriented Signal
গ. Line of Standard
ঘ. Line of Sight
৬৯. কোনটি মাইক্রো ওয়েভের বৈশিষ্ট্য?
ক. বাঁকা পথে চলতে পারে না
খ. আয়নমণ্ডলে প্রতিফলিত হয়
গ. ভেদন ক্ষমতা কম
ঘ. অনেক বেশি দূরত্বে গমন করতে পারে
৭০. মাইক্রোওয়েভ সিস্টেম মূলত কয়টি ট্রান্সসিভার নিয়ে গঠিত?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৭১. রেডিও ওয়েভের ক্ষেত্রে প্রযোজ্য-
i. পৃথিবীর যেকোনো প্রান্তের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়
ii. ইন্টারফারেন্স বেশি হয়
iii. প্রতিকূল আবহাওয়ায় যোগাযোগ কার্যকর থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থায়-
i. ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারে না
ii. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সিগন্যাল ট্রান্সমিট করা হয়
iii. টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট দুই ধরনের সিস্টেমে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৬১. খ, ৬২. ঘ, ৬৩. খ, ৬৪. ক, ৬৫. ঘ, ৬৬. ক, ৬৭. ঘ, ৬৮. ঘ, ৬৯. ক, ৭০. ক, ৭১. খ, ৭২. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর