দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ৩ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৭৩. কত কম্পাঙ্কের তরঙ্গ ব্লুটুথ ব্যবস্থায় ব্যবহৃত হয়?
ক. 1.2 KHz খ. 2.1 MHz
গ. 2.4 GHz ঘ. 5.6 GHz
৭৪. কোনটি পাহাড়ি দুর্গম এলাকায় যোগাযোগের সর্বোত্তম মাধ্যম?
ক. অপটিক্যাল ফাইবার
খ. টুয়েস্টেড পেয়ার ক্যাবল
গ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
ঘ. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
৭৫. নিচের কোন ওয়্যারলেস প্রযুক্তি LAN (Local Area Netwark)-এর জন্য প্রযোজ্য?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৭৬. পিকোনেট কোন প্রযুক্তির সঙ্গে জড়িত?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৭৭. একটি পিকোনেটের আওতায় সর্বোচ্চ কতটি ডিভাইস থাকতে পারে?
ক. ২টি খ. ৪টি
গ. ৮টি ঘ. ১০টি
৭৮. কোনটি Wi-Fi শব্দটির উৎপত্তি নির্দেশক?
ক. Wireless Field
খ. Wireless Fidelity
গ. Wireless Fiber
ঘ. Wireless Function
৭৯. নিচের কোন ওয়্যারলেস প্রযুক্তি PAN (Personal Area Network)-এর জন্য প্রযোজ্য?
ক. ওয়াইফাই
খ. ওয়াইম্যাক্স
গ. মোবাইল নেটওয়ার্ক
ঘ. ব্লুটুথ
৮০. কোন প্রযুক্তিতে ভূ-পৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়?
ক. রেডিও ওয়েভ
খ. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
গ. টেরিস্ট্রেরিয়াল মাইক্রোওয়েভ
ঘ. ইনফ্রারেড ওয়েভ
৮১. VSAT-এর পূর্ণরূপ হলো-
ক. Very Small Aperture Terminal
খ. Verilog Satellite Area Terminal
গ. Very Small Area Terminal
ঘ. Very Stationary Area Terminal
৮২. WiFi ও WiMAX-এর মধ্যে পার্থক্য হচ্ছে–
i. কভারেজ এরিয়ার
ii. ট্রান্সমিশন মোডে
iii. ট্রান্সমিশন স্পিডে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ৭৩. গ, ৭৪. ঘ, ৭৫. ক, ৭৬. ঘ, ৭৭. গ, ৭৮. খ, ৭৯. ঘ, ৮০. গ, ৮১. ক, ৮২. খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর