দ্বিতীয় অধ্যায় : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
(গত ৭ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৩. প্রথম প্রজন্মের মোবাইল ব্যবহার শুরু হয় কখন?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৯ সালে
৮৪. WiFi-এর ক্ষেত্রে প্রযোজ্য-
i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহৃত হয়
ii. ক্যাবলের প্রয়োজন নেই
iii. কভারেজ এরিয়া ৫০ থেকে ২০০ মিটার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮৫. কোন নেটওয়ার্কে প্রিপেইড সিস্টেম চালু হয়?
ক. প্রথম প্রজন্মের নেটওয়ার্কে
খ. দ্বিতীয় প্রজন্মের নেটওয়ার্কে
গ. তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কে
ঘ. চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কে
৮৬. নিচের কোনটি WiFi-এর IEEE স্ট্যান্ডার্ড?
ক. ৮০২.১১ খ. ৮০২.১৫
গ. ৮০২.১৬ ঘ. ৮০২.১৭
৮৭. DSL-এর পূর্ণরূপ কী?
ক. Digital Subscriber Link
খ. Digital System Link
গ. Discrete Subscriber Line
ঘ. Digital Subscriber Line
৮৮. Wi-MAX-এর পূর্ণরূপ কী?
ক. Wireless Maximum
খ. Worldwide Interoperability for Microwave Access
গ. Worldwide Internet for Microwave Access
ঘ. Worldwide Internet for Maximum Access
৮৯. প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার শুরু হয় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম প্রজন্মের মোবাইলে
খ. দ্বিতীয় প্রজন্মের মোবাইলে
গ. তৃতীয় প্রজন্মের মোবাইলে
ঘ. চতুর্থ প্রজন্মের মোবাইলে
৯০. কোনটি Wi-MAX বেস স্টেশনের কভারেজ এরিয়া?
ক. ১০ থেকে ২০ মিটার
খ. ১০ থেকে ৫০ কিলোমিটার
গ. ৫০ থেকে ৮০ কিলোমিটার
ঘ. ১০০ থেকে ২০০ কিলোমিটার
৯১. জন্মলগ্ন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোন কয়টি প্রজন্মে বিভক্ত?
ক. ২টি প্রজন্মে খ. ৩টি প্রজন্মে
গ. ৪টি প্রজন্মে ঘ. ৫টি প্রজন্মে
৯২. নিচের কোন কোম্পানি প্রথম সেলুলার ফোন উৎপাদন শুরু করে?
ক. NOKIA খ. NTC
গ. NTTC ঘ. ALCATEL
৯৩. GSM প্রযুক্তির সুবিধা হলো-
i. রোমিং সুবিধা বেশি পাওয়া যায়
ii. বিদ্যুৎ খরচ কম হয়
iii. সিম পরিবর্তন করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪. নিচের কোনটি Wi-Fi-এর কভারেজ এরিয়া?
ক. ১০ থেকে ২০ মিটার খ. ২০ থেকে ৫০ মিটার
গ. ১০ থেকে ২০ মিটার ঘ. ৫০ থেকে ২০০ মিটার
৯৫. ডিজিটাল ট্রান্সমিশন চালু হয় কোন প্রজন্মের মোবাইলে?
ক. প্রথম প্রজন্মের খ. দ্বিতীয় প্রজন্মের
গ. তৃতীয় প্রজন্মের ঘ. চতুর্থ প্রজন্মের
উত্তর: ৮৩. ঘ, ৮৪. ঘ, ৮৫. খ, ৮৬. ক, ৮৭. ঘ, ৮৮. খ, ৮৯. গ, ৯০. গ, ৯১. ঘ, ৯২. গ, ৯৩. ঘ, ৯৪. ঘ, ৯৫.খ।
লেখক : সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর