দ্বিতীয় অধ্যায় : সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট
(গত ৯ ফেব্রুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৩৪. ‘x’ জনস্বাস্থ্য রক্ষার অগ্রদূত হিসেবে কাজ করে। ‘x’-এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কার?
ক. Charles Dickens
খ. Edwin Chadwick
গ. Disracli
ঘ. Robert Z. Apte
৩৫. জনস্বাস্থ্য আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৮৪৮ সালে খ. ১৮৪৯ সালে
গ. ১৮৫০ সালে ঘ. ১৮৫১ সালে
৩৬. বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে কোন সমস্যাটি দেখা দেয়?
ক. নারী নির্যাতন খ. খাদ্য সমস্যা
গ. বেকারত্ব ঘ. ইভটিজিং
৩৭. কোন আইনের মাধ্যমে পরিমিত আয়ের শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্যবিমার ব্যবস্থা করা হয়?
ক. শ্রমিক বিনিময় আইন ১৯০৯
খ. জাতীয় বিমা আইন ১৯১১
গ. বিধবা এতিম ও বৃদ্ধ পেনশন আইন ১৯২৫
ঘ. জাতীয় অর্থনীতি আইন ১৯৩১
৩৮. ১৯২৫ সালের আইনের অধীনে কয় শ্রেণির জন্য পেনশনের ব্যবস্থা করা হয়?
ক. দুই শ্রেণির খ. তিন শ্রেণির
গ. চার শ্রেণির ঘ. পাঁচ শ্রেণির
৩৯. বেকার-ভাতা আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৯৩১ সালে খ. ১৯৩২ সালে
গ. ১৯৩৩ সালে ঘ. ১৯০৯ সালে
৪০. শ্রমিক বিনিময় আইন প্রণীত হয় কত সালে?
ক. ১৯০৬ সালে খ. ১৯০৭ সালে
গ. ১৯০৮ সালে ঘ. ১৯০৯ সালে
৪১. কোন আইন ইংল্যান্ডের ইতিহাসে সমাজকল্যাণের ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন আনতে সচেষ্ট হয়?
ক. ১৯০৫ সালের দরিদ্র আইন
খ. ১৯০৮ সালের বৃদ্ধ আইন
গ. ১৯৩৪ সালের ভাতা আইন
ঘ. ১৯৪১ সালের দরিদ্র আইন
৪২. ইংল্যান্ডের সার্বিক কল্যাণ কর্মসূচিতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয় কখন?
ক. ১৯৪১ সালে খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৩ সালে ঘ. ১৯৪৪ সালে
৪৩. বিভারিজের মূল লক্ষ্য ছিল কী?
ক. দারিদ্র্যের কারণ উদঘাটন করা
খ. দরিদ্রদের সহায়তা করা
গ. দরিদ্রদের স্বাবলম্বী করা
ঘ. অভাব থেকে মুক্তির উপায় বের করা
৪৪. অভাব থেকে মুক্তির জন্য আধুনিক পদ্ধতি খুঁজে বের করার ক্ষেত্রে নিচের কোনটি অধিক উপযোগী?
ক. সামাজিক রিপোর্ট
খ. বি.কে.রিপোর্ট
গ. বিভারিজ রিপোর্ট
ঘ. গ্রিন উড রিপোর্ট
৪৫. কখন থেকে বিভারিজ রিপোর্ট রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন শুরু হয়?
ক. ১৯৪২ সালে খ. ১৯৪৩ সালে
গ. ১৯৪৪ সালে ঘ. ১৯৪৫ সালে
উত্তর: ৩৪. খ, ৩৫. ক, ৩৬. গ, ৩৭. খ, ৩৮. খ, ৩৯. ঘ, ৪০. ঘ, ৪১. ক, ৪২. খ, ৪৩. ঘ, ৪৪. গ, ৪৫. ঘ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর